টিকিট না পাওয়ার পরেই বিদ্রোহ-কান্নাকাটি! ড্যামেজ কন্ট্রোল করতেই আরাবুলকে পাশে বসালেন মমতা
চতুর্থ দফা অর্থাৎ ১০ এপ্রিল ভাঙড় আসনে নির্বাচন। তার আগে সোমবার আরাবুলের গড় ভাঙড়ে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে নেত্রীর পাশেই দেখা গেল ‘বিক্ষুব্ধ’ নেতাকে।
ভাঙা পা এবং হুইল চেয়ারে বসে একের পর এক সভা করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। আর তাঁর ব্যাক টু ব্যাক প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথমে হুগলি একদম শেষে ভাঙরে সভা করেন তৃণমূল নেত্রী। গত কয়েকদিন ধরে একাধিক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা। বারবার আইএসএফ এবং শাসকদলের সঙ্গে সংঘর্ষের ঘটনা পাওয়া যাচ্ছে। আর সেখানে দাঁড়িয়ে আব্বাসকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

দলের বিরুদ্ধে বিদ্রোহ আরাবুলের
এবার বিধানসভা কেন্দ্রে আরাবুলকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। আর এরপরেও ক্ষোভ উগরে দেন। প্রকাশ্যে বলেন, দলের আর তাঁকে প্রয়োজন নেই। আর সেই কারনে এই ব্যবহার তাঁদের। এমনকি জল্পনা শুরু হয়েছিল যে দাপুটে এই নেতা সম্ভবত টিকিট না পাওয়ার ক্ষোভে দল ছাড়বেন। তাঁর কথাতেও তেমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তিনি জানিয়েছিলেন যে অনুগামীদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত। বিজেপি কিংবা আইএসএফে আরাবুল নাম লেখাতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। এমনকি নির্দল হয়েও দাঁড়াতে পারেন বলে জল্পনা তৈরি হয়। এরপরেই কলকাতায় জরুরি তলব আরাবুলকে

শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই প্রচারে আরাবুল
কলকাতায় দলের উচ্চনেতৃত্বের সঙ্গে বৈঠক করেন আরাবুল। দলবদলের জল্পনায় জল ঢেলে জানিয়েদেন তিনি তৃণমূলেই থাকছেন। তারপর বেশ কিছুদিন পেরিয়েছে। চতুর্থ দফা অর্থাৎ ১০ এপ্রিল ভাঙড় আসনে নির্বাচন। আর তার আগে জোরদার প্রচার চলছে ভাঙরে। তৃণমূল প্রার্থীর সমর্থনে চলছে এই প্রচার।

মমতার পাশেই আরাবুল
তবে আজ কার্যত সবাইকেই অবাক করে দেন আরাবুল ইসলাম। একাধিক ঘটনায় সংবাদ শিরোনামে আসে আরাবুল ইসলামের নাম। ধীরে ধীরে তাঁর সঙ্গে সম্পর্কে দূরত্ব বাড়ায় তৃণমূল। এমনকি গত কয়েকবছরে আরাবুল ইসলাম মমতার পাশে এমন ছবি দেখা যায়নি। কার্যত আজ সবাইকে অবাক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় আরাবুল ইসলামকে। তাঁকে পাশে রেখে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন রাজনৈতিকমহলের। পাশাপাশি একাংশের মতে, ভাঙরে শক্ত একটা সংগঠন রয়েছে আরাবুলের হাতে। আর তাঁকে চটানো মানে ক্ষতি। কারণ সে এলাকায় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আইএসএফ। ফলে সেক্ষেত্রে সতর্ক নেত্রী। মত একাংশের।

নাম না করে আব্বাসকে আক্রমণ মমতার
অন্যদিকে, ভাঙড়ের সভা থেকে নাম না করে আব্বাসকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের অভিযোগ করলেন, বিজেপির কথাতেই বাংলার ভোটযুদ্ধে শামিল হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ভাঙড়বাসীকে পরামর্শ দিলেন, একটা ভোটও যেন ওই দলে না যায়। পাশাপাশি আরাবুল ইসলামের প্রশংসাও শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। এদিনের সভায় মূলত মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রধান আব্বাস সিদ্দিকি। তাঁকে কটাক্ষ করে মমতা বলেন, "হঠাৎ করে একজন সংখ্যালঘু নেতা হয়ে গিয়েছেন। সাম্প্রদায়িক মন্তব্য করে বেড়াচ্ছেন।" এরপরই তৃণমূল নেত্রী বলেন, "ভাঙড়ের ওরা যেন একটা ভোটও না পায়। আমি ফুরফুরা শরিফকে সম্মান করি। কিন্তু সবাই তো সমান না, ও অপদার্থ।" একই সঙ্গে সবাইকে একসঙ্গে চলারও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

লকেট চট্টোপাধ্যায়কে নিশানা
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিশানা করেন। বিজেপি প্রার্থীর সঙ্গে সারদা-রোজভ্যালির যোগের অভিযোগ করেছেন তিনি। কটাক্ষ করে তিনি বলেছেন, লকেটকে নিয়ে আর নতুন করে কী বলবেন, ও তো সারদাদের গলার লকেট। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি প্রার্থী নেই বলে সাংসদকে বিধানসভায় প্রার্থী করতে হচ্ছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications