অধীরের প্রশংসা করে ৪৮ ঘন্টার মধ্যেই ডিগবাজি খাড়গের! বাংলায় বাম-কংগ্রেসের জোট নিয়ে জবাব দিলেন তৃণমূলকে
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের রাজ্য সভাপতি অধীর চৌধুরীকে তিরস্কারের দুই দিনের মধ্যে তাঁর প্রশংসা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অধীর চৌধুরীকে লড়াকু সৈনিক হিসেবে প্রশংসা করেছেন তিনি।
প্রসঙ্গত অধীর চৌধুরী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করা যায় না। তিনি বিজেপির সঙ্গেও চলে যেতে পারেন। তারপরেই কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে তিরস্কার করেন।

- কী বলেছিলেন খাড়গে
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অধীর চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে গত শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, তিনি (অধীর) কোনও সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। এব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব এবং হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। যে বা যাঁরা তা অনুসরণ করবেন না, তাঁরা দল থেকে বেরিয়ে যেতে পারেন।
প্রসঙ্গত, গত বুধবার ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ইন্ডিয়া ব্লককে নেতৃত্বে দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে সরকার গঠন করে দেওয়া হবে। তারপরেই খাড়গে ওই মন্তব্য করেছিলেন।
- পাল্টা কী বলছিলেন অধীর
খাড়গের মন্তব্যের প্রতিক্রিয়ায় অধীর চৌধুরী বলেছিলেন, তাঁর বিরোধিতা নৈতিক। কংগ্রেসকে কেউ খতম করলে, তাঁকে খাতির তিনি করতে পারবেন না। তাঁর ব্যক্তিগত কোনও বিদ্বেষ নেই। তিনি লড়াই করছেন, পশ্চিমবঙ্গে দলকে রক্ষা করতে। এই লড়াই তিনি কোনওভাবেই থামাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে সাহায্য করার অভিযোগও করেছিলেন তিনি।
অধীর চৌধুরী বলেছিলেন, তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, তিনিও হাইকমান্ডের লোক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই কথা থেকে অধীর চৌধুরী স্পষ্ট করে খাড়গের সঙ্গে নিজেকে একই মঞ্চেই রেখেছিলেন।
খাড়গের ওই মন্তব্যের পরেই রবিবার কলকাতায় কংগ্রেসের রাজ্য দফতরের সামনে কংগ্রেস সভাপতির বেশ কয়েকটি পোস্টার ও হোর্ডিংয়ে কালি লাগিয়ে দেওয়া হয়। অধীর চৌধুরী সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে থানায় অভিযোগ দায়ের করতে বলেছিলেন।
STORY | Kharge lauds Adhir Ranjan as Congress' combative soldier
— Press Trust of India (@PTI_News) May 20, 2024
READ: https://t.co/dyl9fbOfnP
VIDEO | "I don't want to comment on an individual. He is also a combative soldier of the Congress, a leader from West Bengal. Few people claiming that TMC didn't want us to forge an… pic.twitter.com/5ZYuLCBcVi
- এবার অধীরের প্রশংসায় খাড়গে
এদিন মল্লিকার্জুন খাড়গে অধীর চৌধুরীর প্রশংসা করেন। তিনি বলেছেন, অধীর চৌধুরী লড়াকু সৈনিক বলেন। পিটিআইকে দেওয়ার সাক্ষাৎকারে খাড়গে বলেছেন, তিনি একজন ব্যক্তি সম্পর্কে কথা বলতে চান না। অধীর চৌধুরী কংগ্রেসের একজন লড়াকু সৈনিক। তিনি পশ্চিমবঙ্গে কংগ্রেসের নেতা।
- তৃণমূলকেও নিশানা
খাড়গে আরও বলেন, তৃণমূলের কিছু নেতা বামেদের সঙ্গে কংগ্রেসের জোটের ইস্যুকে উত্থাপন করার চেষ্টা করছেন। তবে তা কোনওভাবেই সাহায্য করবে না। তিনি বলেন, কংগ্রেস শক্তিশালী, একে অপরকে বোঝে। পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট প্রসঙ্গে খাড়গে বলেন, সেখানে যা ঘটেছে, তা হল কংগ্রেস হাইকমান্ড বামেদের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।












Click it and Unblock the Notifications