প্রথম দিনেই রেকর্ড সাড়া! শুরু 'যুবসাথী' ভাতার আবেদন গ্রহণ, অফলাইনে ভিড় সামলাতে চালু অনলাইন

রাজ্য সরকারের নতুন প্রকল্প 'যুবসাথী' ঘিরে প্রথম দিনেই ব্যাপকভাবে সাড়া পাওয়া গিয়েছে। সরকারি সূত্রের দাবি যে, প্রথম দিনেই অফলাইনে সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। সেই চাপ সামলানোর জন্যেই রবিবার রাত ১২টা থেকে আবার চালু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া।

নির্দিষ্ট পোর্টালে অর্থাৎ https://apas.wb.gov.in-এ গিয়ে আবেদনকারীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। পোর্টালে ঢুকে 'বাংলার যুবসাথী' বিভাগে গিয়ে 'Apply Online' নাম যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলেই আবেদন শুরু করা যাবে। তারপর মোবাইল নম্বর দিলে ওটিপি আসবে। তারপর সেই ওটিপি বসালেই পরবর্তী ধাপে এগোনো যাবে।

আবেদনের সময় নির্দিষ্ট ফরম্যাটে মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট, ভোটার কার্ড, আধারকার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক ছবি এবং সাদা কাগজে সই করে স্পষ্ট একটি ছবি আপলোড করতে হবে। সমস্ত নথি জমা দেওয়ার পর আবার একবার ওটিপি যাচাই হবে। তারপরেই আবেদনটি সম্পূর্ণ হবে। পুরো প্রক্রিয়াটি হয়ে গেলে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেওয়ার পরামর্শও দিয়েছে প্রশাসন।

৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রথমে এটি ১৫ অগস্ট থেকে চালু হওয়ার কথা থাকলেও ১০ ফেব্রুয়ারি নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যে, ১ এপ্রিল থেকেই কার্যকর হবে 'যুবসাথী। সেই অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আবেদন নেওয়া হবে।

এই প্রকল্পে আবেদন করতে হলে প্রার্থীর অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। যারা লক্ষ্মীর ভাণ্ডার অথবা যুবশ্রী সহ রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক ভাতা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না। তবে পড়াশোনার স্কলারশিপ অথবা বৃত্তি থাকলে তা বাধা হবে না। এই প্রকল্পে যেসমস্ত যোগ্য বেকার যুবকরা আছেন তাঁরা মাসে ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত ভাতা পাবেন।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে যে, রাজ্য জুড়ে ৭৬৯টি শিবিরের মধ্যে প্রায় সাড়ে ৬ লক্ষ মানুষ আবেদন করেছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লক্ষ্যেরও বেশি মানুষ 'যুবসাথী' প্রকল্পের আবেদনকারী। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার এবং খেতমজুরদের আর্থিক সহায়তা মিলিয়ে বাকি আবেদনগুলি জমা পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+