Weather Update: মেঘলা আকাশে আপাত স্বস্তি! বাংলা জুড়ে 'বড়' তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস
Weather Alert: আগামী ২৪ ঘন্টায় রাজ্যের কোথাও তাপপ্রবাহ কিংবা অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস নেই। তবে অনেকগুলি জেলাতেই সান্ধ্যকালীন ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে ২৪ ঘন্টা পর থেকে রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকতে পারে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তাপমাত্রার ওঠা-নামা
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপরের চার দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেলেও পরের চার দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৫ ( ২৩.৮)
বহরমপুর ২৫.৬ (২৫.৯)
বাঁকুড়া ২৪ (২৩.৪)
বর্ধমান ২৩.৬ (২৩.৪)
কোচবিহার ১৯.৪ (২০.৬)
দার্জিলিং ১০.২ (১০.৬)
কালিম্পং ১৪.৮ (১৪.৫)
দিঘা ২৪.৩ (২৪.২)
কলকাতা ২৫.৬ (২৬.৩)
দমদম ২৪.১ (২৫.৯)
কৃষ্ণনগর ২৪.৬ (২৪.৪)
মালদহ ২৪.৩ (২৫.৯)
মেদিনীপুর ২৫.১
পানাগড় ২৪.৪ (২৩.৩)
পুরুলিয়া
শিলিগুড়ি ২০.৮ (২০.৮)
শ্রীনিকেতন ২২.৪ (২২.৪)
সুন্দরবন ২৫ (২৪)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.৫)
বহরমপুর (৩৫.৬)
বাঁকুড়া (৩৬.৯)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৩.৬)
দার্জিলিং (২০.৮)
কালিম্পং (২৩)
দিঘা (৩৪.৭)
কলকাতা (৩৪.৬)
দমদম (৩৫)
কৃষ্ণনগর (৩৫.৪)
মালদহ (৩৪.৬)
মেদিনীপুর (৩৫)
পানাগড় (৩৮.২)
পুরুলিয়া (৩৮.৩)
শিলিগুড়ি (৩৬.৩)
শ্রীনিকেতন (৩৫.২)
সুন্দরবন (৩৪)












Click it and Unblock the Notifications