ক্লাব-উৎসবের টাকা বন্ধ করে শিক্ষকদের দিক রাজ্য, অনশন-মঞ্চে সওয়াল অপর্নার
শিক্ষকদের বেতন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন অপর্ণা সেন। তাঁর সহজ-সরল যুক্তি, ক্লাবে-উৎসবে টাকা দেওয়া বন্ধ করুক সরকার। এইসব বন্ধ করে আগে শিক্ষকদের বেতন মেটাক।
শিক্ষকদের বেতন বৃদ্ধির পক্ষে সওয়াল করলেন অপর্ণা সেন। তাঁর সহজ-সরল যুক্তি, ক্লাবে-উৎসবে টাকা দেওয়া বন্ধ করুক সরকার। এইসব বন্ধ করে আগে শিক্ষকদের বেতন মেটাক সরকার। শিক্ষকদের ১৫ দিন ধরে চলা অনশন-আন্দোলন মঞ্চে উপস্থিত অপর্ণা সেন বিশেষ বার্তা দিলেন মমতার সরকারের উদ্দেশ্যে।
বৃহস্পতিবার শিক্ষিকাদের সম্বন্ধে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে অপর্ণা সেন বলেন, আমি ঠিক শুনিনি উনি কী বলছেন। তবে অশালীন কিছু বলে থাকলে, তাঁর মন্তব্যকে ধিক্কার জানাই। শিক্ষামন্ত্রী অনশন তোলার আবেদন করেছিলেন আগেই, এদিন বর্ধিত বেতন ঘোষণা হতেই উঠে যায় অনশন।

এদিন প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্তে সিলমোহর দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় বেতন বাড়ানোর সিদ্ধান্ত। শিক্ষকদের আন্দোলনে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘোষণা, প্রাথমিক শিক্ষকদের বেতন প্রাথমিক স্তরে ১৯০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,৫০০ টাকা করা হল।
এদিন বিজ্ঞপ্তি জারি করে সরকারে পক্ষ থেকে ঘোষণা করা হল- প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বেড়ে হল ৩৬০০। এই বৃদ্ধি প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকাদের জন্য। আর অপ্রশিক্ষিতদের গ্রেড পে হল ২৯০০। আগে গ্রেড পে ছিল ২৩০০ টাকা। প্রাথমিক শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, ১ অগাস্ট থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর হবে।












Click it and Unblock the Notifications