পালাবদলের আভাস পেলেই দল বদলায় তারকারা, তৃণমূলকে ‘ডুবন্ত জাহাজ’ তুলনা অপর্ণার

তৃণমূলকে ডুবন্ত জাহাজ কটাক্ষে দলবদলু টলি তারকাদের একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। লোকসভা ভোটে রাজনৈতিক পালাবদলের আভাস পেয়ে টলিউডের তারকারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তৃণমূলকে ডুবন্ত জাহাজ কটাক্ষে দলবদলু টলি তারকাদের একহাত নিলেন বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। লোকসভা ভোটে রাজনৈতিক পালাবদলের আভাস পেয়ে টলিউডের তারকারা বিজেপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, মানুষ সর্বদা ক্ষমতার দিকে ঝুঁকে পড়ে। এঁদের সেই একই দশা।

পালাবদলের আভাস পেলেই দল বদলায় তারকারা, তুলনা অপর্ণার

তৃণমূল ক্ষমতা হারাতে পারে এমন আশঙ্কা থেকে তাঁরা বিজেপির দিকে ঝুঁকে পড়ছে। তাঁর আগামী ছবি 'ঘরে বাইরে আজ' -এর প্রিমিয়ারে দিল্লি গিয়ে অপর্ণা সেন বলেন, বিজেপিতে যোগদানকারী টলি তারকাদের নিয়ে আমার কিছু বলার নেই। যেদিকে ক্ষমতা মানুষ তো সেদিকেই যায়। ওঁরা সেদিকে গিয়েছে।

তিনি সমালোচনার সুরে বলেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন এই অভিনেতা-অভিনেত্রীকা তাদের সঙ্গে ছিল। তৃণমূল ক্ষমতায় আসার পর সেদিকে ঝুঁকে পড়ে। এখন বিজেপি ক্ষমতায় আসছে তাই তারা আবার দলবদল করেছে।

এদিকে দিল্লিতে ফের দলবদল হওয়ায় বিজেপির অন্দরে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, তা উড়িয়ে রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেন, বাংলায় পরিবর্তনের যে হাওয়া উঠেছে, সেই হাওয়াতে ভেসেই সবাই বিজেপি দিকে ছুটে আসছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+