Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'মধ্যস্থতায় রাজি আছি', চিকিৎসকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা অপর্ণা সেনদের

Hunger Strike of Junior Doctors: অভয়ার বিচার (RG kar Doctor Death) সহ একাধিক দাবিকে সামনে রেখে ধর্মতলায় লাগাতার অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। অনশনের আজ রবিবার অষ্টম দিন। এই অবস্থায় অনশনরত চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। এই অবস্থায় আন্দোলনরত চিকিৎসক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করলেন অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায়, কমলেশ্বর মুখোপাধ্যায় সহ একাধিক বিদ্বজ্জনের।

যেখানে দুপক্ষ চাইলে তাঁরা মধ্যস্থতায় রাজি আছেন বলে জানানো হয়েছে (Hunger Strike of Junior Doctors)। শুধু তাই নয়, অনশনে ক্রমশ স্বাস্থ্যের অবনতি ঘটছে। এমনকি রাজ্য প্রশাসন এবং জুনিয়র চিকিৎসকদের মধ্যে যেভাবে অচলবস্তা তৈরি হয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো ই-মেলে উদ্বেগ জানানো হয়েছে।

Aparna Sen

আজ রবিবার সকালে অপর্ণা সেন সহ একাধিক বুদ্ধিজীবীদের স্বাক্ষর সম্বলিত ইমেল পাঠানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। একই সঙ্গে জুনিয়র চিকিতসক এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ পান্থকে ইমেল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বার্তা পাল্টা সামনে আসেনি।

তবে অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, রত্নাবলী রায়দের পাঠানো ইমেলে উদ্বেগের পাশাপাশি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের দাবিকে যুক্তিযুক্ত এবং ন্যায্য বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি অনশন তুলে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে নাগরিক সমাজের এই সক্রিয়তায় আস্থা রাখেন জুনিয়র চিকিৎসকরা সেই কথাও পাঠানো ইমেলে উল্লেখ রয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই ধর্মতলায় অনশনে থাকা জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন অপর্ণা সেন সহ একাধিক বুদ্ধিজীবী। আন্দোলনর পাশে থাকার বার্তা দেন।

অন্যদিকে অনশনে থাকা চিকিৎসকদের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানান। বলেন, আমি শুনেছি ওনি ২৬ দিন অনশন করা অবস্থায় দামি চকলেট খেতেন, কারন অনশন করলে কারো ১০ কেজি ওজন বাড়তে পারে না। ওই ভাবে ২৬ দিন অনশন করা যায় না বলে দাবি জনপ্রিয় অভিনেত্রীর।

একই সঙ্গে আরও বলেন, আমরা উৎসব চাই না, আমরা বিচার চাই। শুধুমাত্র 'উই ওয়ান জাস্টিস' বলায় কতগুলি বাচ্চা ছেলে-মেয়েকে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়ে জেল খাটানো হল। কোন রাজ্যে বাস করছি আমরা? প্রশ্ন শ্রীলেখার। সন্ত্রাস, হিটলারের রাজত্বে আমরা বাস করছি বলে আক্রমণ। আন্দোলনরত চিকিৎসকদের পাশাপাশি অভয়ার মাম-বাবার সঙ্গেও দেখা করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+