Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aparna Sen: ' ধারণা এবং বাস্তবতার মধ্যে যে ফারাক রয়েছে', মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অপর্ণা সেনদের

Aparna Sen: রাজ্যে মহিলা সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অপর্ণা সেনদের। আর সেই উদ্বেগ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি। নাগরিক চেতনা মঞ্চের তরফে এই চিঠি দেওয়া হয়েছে। যেখানে মহিলা সুরক্ষা এগবং নিরাপত্তার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে আরজি করের আবহে যে সমস্ত শিল্পীরা পথে নেমেছিলেন তাঁদের বয়কট করার কথা উঠেছে শাসকদলের মধ্যে। যা নিয়ে চরম বিতর্ক।

এই বিষয়ে এদিন কথা বলেন পরিচালক-অভিনেতা অপর্ণা সেন (Aparna Sen)। তিনি জানান, যদি বয়কট হয় তাহলে ও আমরা বিরোধিতা করব। কেন বয়কট হবে। এমন কখনই মেনে নেওয়া যায় না বলেও এদিন আওয়াজ তোলেন নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Mamata Banerjee and aparna sen

গত কয়েকমাস ধরেই আরজি কর (RG Kar Hospital Doctor Rape Case) সহ একাধিক ইস্যুতে উত্তাল বাংলা। কখনও রাত জেগে তো আবার কখনও ধর্না দিয়ে আন্দোলন-প্রতিবাদে গর্জে উঠেছে তিলোত্তমা। এমনকি আজও বিচার এবং মহিলা নিরাপত্তার দাবিতে মিছিল করেছেন চিকিৎসকরা। আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার নাগরিক চেতনা মঞ্চের নামে কলকাতা প্রেস ক্লাবে একটি সভা করেন বুদ্ধিজীবীরা। যেখানে ছিলেন অপর্ণা সেনও।

তিনি জানান, বাংলায় নারী নিরাপ্পত্তা উদ্বেগজনক। আর তা জানিয়ে মুখ্যমন্ত্রীকে (West Bengal CM) খোলা চিঠি দেওয়া হচ্ছে। অপর্ণা সেন বলেন, বিভিন্ন জায়গায় এরপর ও রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলাদের নিরাপত্তা কোথায় তা আরজি কর কাণ্ডের মতো ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেন, অনেকেরই ধারণা রয়েছে, পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য নিরাপদ রাজ্য। কিন্তু ধারণা এবং বাস্তবতার মধ্যে যে ফারাক রয়েছে, তা আমরা দেখতে পাচ্ছি।

ফলে এই বিষয়ে আন্দোলন জারি থাকবে বলেও এদিন জানান অপর্ণা সেন (Aparna Sen)। নারী নিরাপত্তা এবং সুরক্ষা ছাড়াও এদিন আরও তিনটি দাবি করা হয় ওই মঞ্চের তরফে। আর তা হল- কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা, পুলিশি ব্যবস্থার সংস্কার, নিরাপদ গণপরিবহণ এবং বিদ্যালয়ে সচেতনতা। যা খুবই গুরুত্বপূর্ণ।

এদিনের নাগরিক চেতনা মঞ্চের পাশে দেখা যায় রিমঝিম সিনহাকেও। যিনি রাত দখলের ডাক দিয়েছিলেন গত ১৪ অগাস্ট। এখন দেখার এই বিষয়ে সরকারের তরফ কি বার্তা দেওয়া হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+