অবস্থান তুলতে পুলিশের ই-মেল! চুপ নবান্ন, আমরণ অনশনের প্রস্তুতি নিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা

২৪ ঘণ্টা সময়ের অর্ধেক পেরিয়ে গিয়েছে আগেই। এখন একটা করে ঘণ্টা পেরোচ্ছে। জুনিয়র চিকিৎসকরা ধর্মতলা চত্বরে আন্দোলন করছে৷ নতুন করে তাঁরা আন্দোলনের ক্ষেত্র তৈরি করছেন। মঞ্চ গতকাল শুক্রবার রাতেই তৈরি হয়েছিল।

আজ শনিবার বেলা থেকে আগামী আন্দোলনের প্রস্তুতি নেওয়া চলছে৷ কর্মবিরতি গতকালই তুলে নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসকরা৷ আবার ধর্মতলার মঞ্চেও তাঁরা যাচ্ছেন। সরকারকে ২৪ ঘন্টার সময় দেওয়া হয়েছে। দাবি মানা না হলে আমরণ অনশনের পথে তাঁরা যাবেন।

এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে একটি ইমেইল বার্তা গিয়েছে। অবস্থান তুলে নিতে অনুরোধ করা হয়েছে। দুর্গাপুজো উৎসবের জন্য রাস্তাঘাটে চাপ থাকবে। ধর্মতলার মতো ব্যস্ত এলাকায় এই অবস্থান মঞ্চ করা হয়েছে। ট্রাফিকের চাপ বাড়বে। সেই কথা জানিয়েই বার্তা দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

ধর্মতলায় অস্থায়ী তিলোত্তমা মঞ্চ তৈরি করা হয়েছে। রাস্তার উপর গ্রাফিটি আঁকা হয়েছে সকাল থেকে। ইতিমধ্যেই ১৫ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনও বার্তা বেলা পর্যন্ত পৌঁছায়নি বলে খবর৷ তিলোত্তমার একটি প্রতীকী মূর্তিও মঞ্চের সামনে রাখা হয়েছে।

রাজ্য সরকারকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। দাবি মানা না হলে আমরণ অনশন করা হবে। কর্মবিরতি তুলে ধর্মতলায় নতুন ধর্নামঞ্চ করা হয়েছে৷ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে গতকাল এই ঘোষণা করা হয়।

স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে আছেন হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম। এই অভিযোগ করা হচ্ছে। তাঁকে পদ থেকে অপসারণ করতে হবে। সরকারের কাছে এই দাবি আবার তোলা হয়েছে৷ জিবির পর কর্মবিরতি তুলে নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ভয় পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে৷ এটা ভাবার কোনও কারণ নেই। সে কথাও বলা হয়েছে।

মঞ্চে একটি ঘড়ি লাগানো রয়েছে৷ এছাড়া আন্দোলনকারীদের সঙ্গেও ঘড়ি আছে৷ রাত আটটার পর ২৪ ঘণ্টা পার হবে৷ ১০ দফা দাবিতেই আন্দোলনে বসেছেন তারা। সরকারের তরফ থেকে কি নতুন কোনও বার্তা আসবে? সেই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+