নিজেকে ধনীদের তালিকায় দেখে তৃণমূলকে হেঁয়ালি অনুপমের, জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়
তৃণমূলের ১৩ জন নেতার সম্পত্তি খতিয়ে দেখতে সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তারপর পাল্টা তৃণমূল ১৭ জন নেতা-সাংসদ-বিধায়কের নামে মামলা দায়ের করে।
তৃণমূলের ১৩ জন নেতার সম্পত্তি খতিয়ে দেখতে সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তারপর পাল্টা তৃণমূল ১৭ জন নেতা-সাংসদ-বিধায়কের নামে মামলা দায়ের করে। তৃণমূলের তালিকায় উঠে আসে বিজেপি, বামফ্রন্ট ও কংগ্রেস নেতার নাম। এই মামলা প্রসঙ্গেই তৃণমূলকে হেঁয়ালি করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

তৃণমূলের করা মামলায় নাম রয়েছে অনুপম হাজরার। এই মামলায় সম্পত্তি বৃদ্ধির যে হিসাব দেওয়া হয়েছে তাতে অনুপম হাজরার নাম সর্বশেষে উল্লেখ করা হয়েছে। এই তালিকা দেখে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা। তিনি হেঁয়ালি করে তৃণমূলকে জবাব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। একইসঙ্গে এই মামলা নিয়ে উঠে এসেছে নানা মত। সোশ্যাল মিডিয়াজুড়ে নানা চর্চা শুরু হয়েছে।
অনুপম হাজরা লেখেন- "তৃণমূলের করা সম্পত্তি বৃদ্ধির মামলায় নিজের নাম দেখিয়ে যার পর নাই পুলকিত হইলাম। বড়লোকদের তালিকায় নিজের নাম দেখিয়া বেশ গর্বও বোধ করিলাম। কিন্তু তালিকার একদম নীচের দিকে এবং সর্বশেষ নাম হওয়ায় কিঞ্চিৎ দুঃখও পাইলাম। সঙ্গে ইহাও অনুধাবন করিলাম যে, গোমাতা-হরণকারী শ্রীঘরে যাওয়াতে তৃণু-ভাইদের আঁতে খুব জোর আঘাত লাগিয়াছে। তাই শেষের দিকে হলেও তৃণমূল ভাইরা আমার নামটি তালিকাভুক্ত করিতে ভোলে নাই।"
এরপর অনুপম হাজরা লেখেন, "কিন্তু তৃণমূলীদের ধন্যবাদ জানাই এই সুযোগ করিয়া দেওয়ার জন্য- যাতে মহামান্য আদালত তথা মহামান্য জনসাধারণের নিকট তথ্য প্রমাণ-সহ প্রমাণ করিতে পারি যে, রাজনীতিতে পদার্পণ করিয়া আমার সম্পত্তি আদৌ বৃদ্ধি পাইয়াছে নাকি উল্টে হ্রাস পাইয়াছে! সর্বশেষ তৃণমূলীদের কাছে একটাই আবদার, মামলা শেষে মহামান্য আদালতের নিকট আমার যে সম্পত্তি হ্রাস পাইয়াছে এবং এক পয়সাও যে অবৈধ উপার্জন নাই- ইহা প্রমাণিত হওয়ার পর অনতিবলিম্বে মুখ্যমন্ত্রী তহবিল বা ভাইপো তহবিল বা পার্থ তহবিল বা কেষ্ট তহবিল বা সায়গল তহবিল বা সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কিছু ক্ষতিপূরণ যেন আমাকে দেওয়া হয়।
এই তালিকায় যেমন মুকুল-ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল নেতা অনুপম হাজরার নাম রয়েছে, তেমনই নাম রয়েছে আর এক মুকুল ঘনিষ্ঠ তৃণমূলত্যাগী বিজেপি নেতা শীলভদ্র দত্তের। তিনি জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে কোনও তদন্তমূলক মামলাকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ কেন, বিশ্বের যে কোনও তদন্তকারী সংস্থা আমাকে নিয়ে যে কোনওরকম তদন্ত করতে পারে। জনপ্রতিনিধি ছিলাম, মানুষকে নিয়ে রাজনীতি করেছি এবং এখনও করি। কাজেই আমি মানুষের কাছে, জনতার কাছে দায়বদ্ধ। কোনও তদন্তকে ভয় পাই না। তদন্ত থেকে নিজেকে বাঁচাতে
এসএসকেএম বা এইমসে ভর্তি হব না। ইডিকে মামলা থেকে সরানোর জন্য হাইকোর্টে গিয়েও আবেদন জানাব না।












Click it and Unblock the Notifications