মমতাকে ‘কালীঘাটের কালচার’ তুলে কটাক্ষ, তৃণমূল ছাড়ার পর মাত্রা ছাড়ালেন অনুপম

তৃণমূল ছাড়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বিজেপির অধ্যাপক নেতা অনুপম হাজরা। সল্টলেকে শিক্ষকদের আন্দোলন মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে এক সুরে আ

তৃণমূল ছাড়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন বিজেপির অধ্যাপক নেতা অনুপম হাজরা। সল্টলেকে শিক্ষকদের আন্দোলন মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে এক সুরে আক্রমণ করেন তিনি। রবিবার রাজ্য সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু 'কালীঘাটের কালচার' ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাকে ‘কালীঘাটের কালচার’ তুলে কটাক্ষ, মাত্রাছাড়া অনুপম

ওয়াই চ্যানেলে আমরণ অনশনে বসেছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। রবিবার দুপুরে সেই মঞ্চে আসেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি দাবি করেন একজন অধ্যাপক হিসেবে শিক্ষক-শিক্ষকাদের পাশে থাকা তারা কর্তব্য। তাই তিনি এই আন্দোলনে সামিল হয়েছেন।

অনুপম হাজরা বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানাতে হবে রাজ্যের অপদার্থতার কথা। তিনি রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন। রাজ্যের শিক্ষামন্ত্রীর টুকে পিএইচডি পাস করেছেন বলে অভিযোগ করেন। সেই কারণেই রাজ্যের শিক্ষার হাল এমন বলে মনে করেন প্রাক্তন তৃণমূল সাংসদ বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরা।

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কালীঘাটের কালচার এখনও ভোলেননি তিনি। অনুপম হাজরা বলেন, আন্দোলনকারীদের একটু খাবার জলের পর্যন্ত ব্যবস্থা করা হয়নি। রাজ্য সরকারকে অমানবিক কাজ করেছে আন্দোলনকারীদের সঙ্গে। উল্লেখ্য, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে শিক্ষকরা ১৪ জন সহকর্মীর অবৈধ বদলির নির্দেশ বাতিলসহ একাধিক দাবিতে আন্দোলন শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+