রাজীব পাঠ্যপুস্তকের পাতায়! দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মমতার সরকারের গুরুত্বে প্রশ্ন

সিবিআই নজরে থাকা আইপিএস অফিসার রাজীব কুমারের দেখা মিলল পাঠ্য পুস্তকে। বিগত ১০ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছে। সিবিআই চিরুণি তল্লাশি করেও তাঁর নাগাল পায়নি।

সিবিআই নজরে থাকা আইপিএস অফিসার রাজীব কুমারের দেখা মিলল পাঠ্য পুস্তকে। বিগত ১০ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছে। সিবিআই চিরুণি তল্লাশি করেও তাঁর নাগাল পায়নি। এমনই একজন পুলিশ অফিসার ছবি-সহযোগে স্থান করে নিলেন চতুর্থ শ্রেণির সাধারণ জ্ঞান বইতে। তাঁর ছবি দিয়ে পুলিশের আদর্শের কথা লেখা হল ওই বইতে।

রাজীব হাজির পাঠ্যপুস্তকে! সিবিআই অভিযোগকে বুড়ো আঙুল

তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ
সদ্য তৃণমূলত্যাগী বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে ফাঁস করেন তৃণমূল সরকারের এই কীর্তি। অনুপম হাজরা সোশাল মিডিয়ায় ওই ছবিটি নিজের প্রোফাইল পেজে পোস্ট করে লিখেছেন, একজন দুর্নীতিপরায়ন, পলাতক পুলিশ অফিসারকে কচিকাঁচাদের পাঠ্য বইয়ে স্থান দেওয়া হয়েছে। সরকার কীভাবে একজন পুলিশ অফিসারকে গুরুত্ব দেয়, সেই প্রশ্নই তুলে দিয়েছে এই বই ও এই ছবি।

কেন রাজীবের ছবি পাঠ্যপুস্তকে, প্রশ্ন
ওই বইতে আবার রাজীব কুমারের ছবি দিয়ে লেখা হয়েছে- পুলিশরা সমাজকে বিভিন্ন দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করে। সাধারণ মানুষকে নিরাপদে রাখতে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। অনুপমের প্রশ্ন, এই লেখার সঙ্গে কেন একজন দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারের ছবি?

বইয়ের পাতায় হাজির রাজীব
অনুপম যে ছবি দেখিয়েছেন, তাতে দেখা যাচ্ছে- রাজীব কুমার আছেন বইয়ের পাতায়। প্রাথমিকের একটা সাধারণ জ্ঞানের বইতে পুলিশ হিসেবে রাজীব কুমারের ছবি দেওয়া হয়েছে। তা নিয়েই যত হইচই পড়ে গিয়েছে। চতুর্থ শ্রেণির সাধারণ জ্ঞানের বইতে ওই ছবি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

মুহূর্তে ভাইরাল 'অনুপম'-পোস্ট
ওই বইতে অন্যান্য পেশার সঙ্গে পুলিশের পেশার পার্থক্য বোঝাতে ওই ছবি ব্যবহার করা হয়েছে। বইতে রাজীব কুমারের ছবির মধ্যে গোল লাল দাগ করে তা পোস্ট করা হয়েছে সোশাল মিডিয়ায়। ওই ছবির সত্যতা যাচাই করা হয়নি, কিন্তু ওই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+