অবশেষে তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে, ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
সেই তিহাড় জেলেই যেতে হচ্ছে অনুব্রত মণ্ডলকে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। কাজেই দিল্লিতে সেই তিহাড় জেলেই সায়গল হোসেন, মণীশ কোঠারিদের সঙ্গে রাখা হবে তাঁকে। আদালতে ১৪ দিনের জেল হেফাজত চেয়েছিল ইডি। কিন্তু তাঁকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

অনুব্রত মণ্ডলের জেল হেফাজত
আর ইডি হেফাজত নয় এবার জেলে থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। মঙ্গলবার তাঁকে পেশ করা হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। সেখানে ইডির পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের জন্য ১৪ দিনের জেল হেফাজত চাওয়া হয়েছিল। কিন্তু আদালত অনুব্রত মণ্ডলকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আজই তাঁকে নিয়ে যাওয়া হবে জেলে। অর্থাৎ আর ইডি হেফাজতে রাখা হবে না তাঁকে। জেরার প্রয়োজন এখন আর তেমন নেই কেষ্টকে।

তিহাড় জেলে কেষ্ট
আবার সেই তিহাড় জেলেই অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে। এই তিহাড় জেলেই রয়েছেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন এবং হিসাব রক্ষক মণীশ কোঠারী। সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে কেষ্টকে। কবে থেকেই বিজেপি নেতারা দাবি করেছিলেন কেষ্টকে তিহাড় জেলে থাকতেই হবে। তাঁদের সেই দাবিই সত্যি হল। একদিকে বীরভূমে যখন বগটুই হত্যাকাণ্ডে বর্ষপূর্তি হচ্ছে ঠিক তখনই দিল্লিতে কেষ্টর তিহাড় যাত্রী। আজ থেকে ১৩ দিন তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।

হাজিরা এড়িয়েছেন সুকন্যা
অনুব্রতকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরেই অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল, হিসাব রক্ষক মণীশ কোঠারি সহ ১২ জনকে তলব করা হয়েছিল। তার মধ্যে কেবল মণীশ কোঠারিই হাজিরা দিয়েছেন এবং হাজিরার দিনেই গ্রেফতার করা হয় তাঁকে। তারপরের দিন আর হাজিরা দেননি কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল। আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছিলেন। তারপরে আবার ২০ মার্চ তাঁকে তলব করা হয়। কিন্তু সেদিনও হাজিরা দেননি সুকন্যা।

সুকন্যার গাড়ির চালককে তলব
ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বাড়ির রাঁধুনি এবং সুকন্যা মণ্ডলের গাড়ির চালককে তলব করেছে ইডি। অনুব্রত মণ্ডলের বাড়ির রাঁধুনির অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। একই ভাবে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক তুফান মিদ্যাকেও তলব করে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। আবার বীরভূমের তৃণমূল যুব কংগ্রেস নেতা কৃপাসিদ্ধু ঘোষকেও তলব করে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications