মুখ্যমন্ত্রীর এক ধমকেই সংযত, এবার অনুব্রত কীকী বললেন, দেখুন ভিডিও

সংযত অনুব্রত মণ্ডল। সোমবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সংযত হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী। এরপর মঙ্গলবারই ময়ূরেশ্বরের সভায় দেখা গেল অন্য অনুব্রত মণ্ডলকে।

সংযত অনুব্রত মণ্ডল। সোমবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সংযত হওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী। এরপর মঙ্গলবারই ময়ূরেশ্বরের সভায় দেখা গেল অন্য অনুব্রত মণ্ডলকে।

মুখ্যমন্ত্রীর এক ধমকেই সংযত, এবার অনুব্রত কীকী বললেন, দেখুন ভিডিও

কখনও বলছেন মুখ্যমন্ত্রী আমার গার্জেন। আবার কখনও বলছেন হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। পুলিশকে বোম মারব কিংবা প্রশাসনের সঙ্গে যুক্ত না থেকেও প্রকাশ্যে প্রশাসনকে নির্দেশ দিতেও দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। তিনি সর্বশেষ হুমকিটি দেন রবিবার। তিনি বলেছিলেন, রাজস্থানে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা এখানে হলে, যত বড়ই বিজেপি নেতা হোক, তোমাকে পুড়িয়ে মারতাম। রাজস্থানের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর তার জিভ টেনে ছিড়ে দেওয়ার হুমকিও দেন। এর পরেই সোমবার পশ্চিম বর্ধমানের কাঁকসার সভা থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এরকম মন্তব্য তিনি অনুমোদন করেন না।

এর পরের দিনই অন্য মাত্রায় পাওয়া গেল অনুব্রত মণ্ডলকে। প্রশ্নের জবাবে, কখনও তিনি বলছেন, মুখ্যমন্ত্রী আমার গার্জেন। আবার কখনও বলছেন পিছনে টেনে লাভ নেই। যা বলার ফিরহাদ হাকিম বলবেন। আবার কখনও বলছেন হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না।

তবে ময়ূরেশ্বরের ২ নম্বর ব্লকের কলেশ্বরের সভায় অনুব্রত মণ্ডল বলেন, জেলার বেশ কিছু জায়গায় বিজেপি দাপাদাপি করছে। তারা অবৈধ বালির ব্যবসা করে বলেও সমাবেশ থেকে অভিযোগ করেনে অনুব্রত। তবে এবিষয়ে অনুব্রতর হুমকি দুই নম্বরি করলে ছাড়ব না। মানুষকে ভয় দেখাবেন না, বিজেপি নেতৃত্বকে এমনও হুঁশিয়ারিও দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+