তুমি মস্তান হলে, আমি ডন, বললেন তৃণমূলের অনুব্রত! পাল্টা দিল বিজেপিও

পুলিশ বিজেপির অবরোধ তুলতে না পারলে রাস্তায় নামবে তৃণমূল। এদিন লাভপুরের সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

পুলিশ বিজেপির অবরোধ তুলতে না পারলে রাস্তায় নামবে তৃণমূল কংগ্রেস। রবিবার লাভপুরের সভা থেকে এমনটাই হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি দাবি করেন তৃণমূল সত্যি কথা বলে। বিজেপির উদ্দেশে নাম না করে বলেন, তারা মস্তান হলে, তিনি ডন। বিজেপির পাল্টা প্রশ্ন কেন তিনি নিরাপত্তারক্ষী নিয়ে ঘোরেন।

'তৃণমূল সত্যি কথা বলে'

'তৃণমূল সত্যি কথা বলে'

৩৪ বছরে লাভপুরের লাঘাটা ব্রিজ করতে পারেনি বামফ্রন্ট সরকার। জ্যোতিবাবু গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য সরকার গিয়েছে, ৭০ বছরের কংগ্রেস গিয়েছে, লাঘাট ব্রিজ হয়নি। কিন্তু তৃণমূল ৮ বছরে লাঘাটা ব্রিজ তৈরি করে দেখিয়ে দিয়েছে। বলেন অনুব্রত মণ্ডল। তিনি দাবি করেন তৃণমূল সত্যি কথা বলে। তৃণমূল মানুষকে নিয়ে চলতে জানে বলেও দাবি করেন অনুব্রত মণ্ডল।

পথ অবরোধ নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি

পথ অবরোধ নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি

বীরভূমে যেখানে সেখানে বিজেপি পথ অবরোধ করছে বলে অভিযোগ করে হুঁশিয়ারিও দেন অনুব্রত। সোমবার জেলা মিটিং ডাকার কথা উল্লেখ করে অনুব্রত মণ্ডল বলেন, যদি প্রশাসন অবরোধ সরিয়ে না দেয়, তাহলে তৃণমূল তা সরিয়ে দেবে। তিনি বিজেপির উদ্দেশে বলেন, পেটের ভাত দাও, চাকরি দাও ভাল বাসব, আদর করব।

'তুমি মস্তান হলে আমি ডন'

'তুমি মস্তান হলে আমি ডন'

বিজেপির উদ্দেশে অনুব্রত মণ্ডল বলেন, যদি তারা ভেবে নেয়, তারা মস্তান আর অনুব্রত মণ্ডল কেউ নয়, তাহলে ভুল ধারনা। তিনি হলেন ডন। আর বিজেপি যদি মানুষ হয়, তাহলে তিনিও মানুষ। তিনি বলেন, জীবনে কাউকে ভয় পাননি তিনি। এখনও কাউকে ভয় পান না। উন্নয়ন করতেও তিনি পিছিয়ে যাবেন না।

পাল্টা বিজেপির প্রশ্ন

পাল্টা বিজেপির প্রশ্ন

অনুব্রত মণ্ডলের হুঁশিয়ারির পাল্টা দিয়েছে বিজেপিও। তারা বলেছে সৎসাহস থাকতে দলের কর্মীদের না পাঠিয়ে নিজে আসুন অনুব্রত মণ্ডল। পাশাপাশি তাদের প্রশ্ন উনি কেন এত নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+