'কাটমানি' বন্ধে বড় ঘোষণা অনুব্রত মণ্ডলের! তৃণমূল কংগ্রেস কর্মীদের দিলেন হুঁশিয়ারি

বি-পথে গিয়ে দলীয় নেতা-কর্মীদের টাকা আয়ের বিষয়টি যে তিনি জানেন তা স্পষ্ট করেদিলেন অনুব্রত মণ্ডল।

বিপথে গিয়ে দলীয় নেতা-কর্মীদের টাকা আয়ের বিষয়টি যে তিনি জানেন তা স্পষ্ট করে দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সরকারি বাড়ির জন্য দলের কর্মীরা টাকা চাইলে বেঁধে পেটানোর কথা বলেছেন তিনি। বীরভূমের মহম্মদ বাজারে তৃণমূলের কর্মী সভার পাশাপাশি বিজয়া সম্মিলনীতে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল।

টাকা চাইলে বেঁধে পেটানোর নিদান অনুব্রতর

টাকা চাইলে বেঁধে পেটানোর নিদান অনুব্রতর

কাটমানি নিয়ে বিরোধী আন্দোলন থিতিয়ে গিয়েছে। কিন্তু তাঁর কাছে তৃণমূলের নেতা কর্মীদের টাকা আদায়ের খবর পৌঁছে যায়। বিশেষ করে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে টাকা আদায় হয়ে থাকে। কর্মীসভায় সেই প্রসঙ্গই উল্লেখ করেন অনুব্রত মণ্ডল। পঞ্চায়েত সরকারি টাকায় বাড়ি তৈরি করে দেয়। কিন্তু সেই বাড়ি তৈরি করার জন্য যদি কোনও পঞ্চায়েত সদস্য কিংবা তৃণমূল নেতা টাকা চায়, তাহলে তাঁকে বেঁধে পেটানোর নিদান দিয়েছেন অনুব্রত মণ্ডল।

হুঁশিয়ারি দিয়েছিলেন লোকসভা ভোটের আগেও

হুঁশিয়ারি দিয়েছিলেন লোকসভা ভোটের আগেও

এই টাকা আদায় নিয়ে লোকসভা ভোটের আগেও অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছেল। ব্লকে ব্লকে সভা করার সময় সরকারি প্রকল্পের জন্য দলীয় কর্মীদের টাকা আদায় না করতে হুঁশিয়ারি দিয়েছিলেন অনুব্রত।

লোকসভা ভোটের পর কাটমানি বিরোধী আন্দোলন

লোকসভা ভোটের পর কাটমানি বিরোধী আন্দোলন

লোকসভা ভোটের পরেই সারা রাজ্যের সঙ্গে বীরভূমের বিভিন্ন জায়গায় কাটমানি বিরোধী আন্দোলন জোরদার হয়ে ওঠে। যেহেতু অধিকাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে, তাই প্রায় সবক্ষেত্রেই অভিযোগ উঠতে শুরু করেছিল তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে।

অনুব্রত-র নিদানে বিতর্ক

অনুব্রত-র নিদানে বিতর্ক

তবে অনুব্রত মণ্ডল জেলা তৃণমূল সভাপতি বলে কথা। এমন পর্যায়ের একজন নেতা, বেঁধে পেটানোর নিদান দিয়ে জনগণকে আইন নিজের হাতে তুলে নিতে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিরোধী শিবির। তাদের অভিযোগ বুথ স্তর থেকে শীর্ষ পর্যন্ত তৃণমূল নেতৃত্ব দুর্নীতিতে যুক্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+