মোদীবাবুর চামচাগিরি নয়! কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি অনুব্রতর
অনুব্রত মণ্ডল বলেন, মোদীবাবুর চামচাগিরি করবে না। তিনি আরও বলেন, তারা জানেন কেন্দ্রীয় বাহিনী গুণ্ডামি করতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই।
রাজ্যে বিভিন্ন জায়গায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বাহিনীর ব্যবহার নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সর্বশেষ সংযোজন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, মোদীবাবুর চামচাগিরি করবে না। তিনি আরও বলেন, তারা জানেন কেন্দ্রীয় বাহিনী গুণ্ডামি করতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই।

এদিন দলের সমাবেশে অনুব্রত মণ্ডল বলেন, কেন্দ্রীয় বাহিনী আসবে। পরেই তিনি বলেন, তোমরা অন্যায় করছো। সবমানুষকে তোমরা সমান ব্যবহার দেবে। কেন্দ্রীয় বাহিনীকে আহ্বান, তুমি মোদীবাবুর চামচাগিরি করবে না। অনুব্রত মণ্ডল বলেন, তারা জানেন কেন্দ্রীয় বাহিনী গুণ্ডামি করতে পারে। দলীয় সমর্থকদের উদ্দেশে
তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তারা আইনত মোকাবিলা করবেন। বুঝিয়ে দেবেন, অন্যায় করলে জায়গা নেই। ছাড়া পাবে না তারা। তাদের ভোট তারা নেবেনই। হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল।
রবিবার তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, কাশ্মীরের থেকে বেশি বাহিনী আনা হচ্ছে রাজ্যে। আতঙ্কের পরিবেশ তৈরি করছে আধা সেনা। তিনি বলেছিলেন রুটমার্চের নামে কেন্দ্রীয় বাহিনী যেন বিজেপির প্রতিনিধিত্ব না করে।
তার আগে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলতে দেখা গিয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী, বাহিনীর বিরুদ্ধে নামতে তিনি দ্বিধা করবেন না বলেও জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications