মমতার 'দাবি' নিয়ে প্রচারে অনুব্রত! অপদার্থ, মোটামাথা, তৃণমূল নেতার নিশানায় ফের মোদী, অমিত শাহ

ফের অনুব্রত মণ্ডলের নিশানায় নরেন্দ্র মোদী। চিনের সঙ্গে যুদ্ধের পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হিম্মত নেই মোদীর। পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলীয় এক সভায় এমনটাই মন্তব্য করেছেন বীরভূ

ফের অনুব্রত মণ্ডলের নিশানায় নরেন্দ্র মোদী। চিনের সঙ্গে যুদ্ধের পক্ষে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হিম্মত নেই মোদীর। পূর্ব বর্ধমানের আউশগ্রামে দলীয় এক সভায় এমনটাই মন্তব্য করেছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

মমতার 'দাবি' নিয়ে প্রচারে অনুব্রত

মমতার 'দাবি' নিয়ে প্রচারে অনুব্রত

অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনের সঙ্গে যুদ্ধের দাবি করেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই হিম্মত নেই। দলের কর্মীসভা থেকে প্রধানমন্ত্রীকে ফের অপদার্থ ও মাথা মোটা বলে আক্রমণ করেন। অমিত শাহকেও মাথামোটা বলে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল।

মোদীকে চ্যালেঞ্জ অনুব্রতর

মোদীকে চ্যালেঞ্জ অনুব্রতর

প্রকাশিত খবর অনুযায়ী,অনুব্রত মণ্ডল বলেছেন, এতজন জওয়ানের প্রাণ গিয়েছে। ক্ষমতা থাকে তো যুদ্ধ করে দেখান। তিনি ফের বলেন, বাঙালকে হাইকোর্ট দেখাবেন না।

সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা

সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা

যেটুকু জানা যাচ্ছে, সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিনের কোম্পানিগুলিকে টেলিকম সেক্টর, বিমান কিংবা রেলের কাজে না ঢোকানোর পক্ষে বলেছিলেন। পাশাপাশি ভারত জিতবে, চিন হারবে বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু তিনি কোথাও চিনের সঙ্গে যুদ্ধের দাবি করেননি। ফলে অনুব্রত মণ্ডলের দাবি নিয়ে সংশয় তৈরি হয়েছে।

দলীয় কর্মীদের নির্দেশ

দলীয় কর্মীদের নির্দেশ

অনুব্রত মণ্ডল দলীয় সভা থেকে নির্দেশ দিয়েছেন, যাতে কর্মীরা উন্নয়নমূলক কাজের খতিয়ান বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। বিজেপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করে, তারও জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+