'ফোঁস করবেন, তাড়া করবেন, মারবেন না,' নকুলদানা তত্ত্বে ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল
লালমাটির দেশের রাজনীতিতে তিনি অন্যতম 'নাম'। রাঢ়বাংলায় তৃণমূলের দাপট কায়েম করে রাখার নেপথ্যে অন্যতম নায়ক বলে তাঁকে মনে করেন অনেকেই।
লালমাটির দেশের রাজনীতিতে তিনি অন্যতম 'নাম'। রাঢ়বাংলায় তৃণমূলের দাপট কায়েম করে রাখার নেপথ্যে অন্যতম নায়ক বলে তাঁকে মনে করেন অনেকেই। সেই অনুব্রত মণ্ডলই ধীরে ধীরে ২০১৯ লোকসভা নির্বাচনে প্রাসঙ্গিক হয়ে উঠছেন বিভিন্নভাবে। কখনও 'পাঁচন', কখনও 'গুড় বাতাসা' আবার কখনও 'নকুলদানা' তত্ত্ব নিয়ে বহুবার খবরে উঠে এসেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার বীরভূমের নির্বাচনী প্রচারে গিয়ে তিনি মুখ খোলেন কমিশনের শোকজ প্রসঙ্গে।

অনুব্রতর দাবি
শনিবার ইলামবাজার ব্লকে তৃণমূলের জনসভায় গিয়ে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,'আমাকে আবার ইনেকশন কমিশন একটা শো কজ করেছে। কীসের শো কজ? আমি নাকি নকুলদানা বলেছি। তা এতো রোদে তো নকুলদানা দিতেই হবে।'

নকুলদানা দাওয়াই নিয়ে আরও দাবি
এদিন অনুব্রত মণ্ডল দাবি করেন, নতুল দানা সবাই খায়। তিনিও খান। তাঁর প্রশ্ন, 'নকুলদানা খেলে কি মানুষের রক্ত খারাপ হয়ে যাবে ?যাবে না। রক্ত পরিষ্কার হবে। মানুষের বুদ্ধি খুলবে। নকুলদানা যত মানুষের বাড়ি বাড়ি যাবে , তত তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন মানুষ।' অনুব্রতর দাবি, তিরুপতি থেকে পাথরচুপড়িতে নতুলদানাই প্রসাদ,এর অনেক গুণ। ভোটের পর তিনি এর গুণের কথা বলবেন।

অনুব্রতর গর্জন!
এদিন অনুব্রতকে প্রশ্ন করা হয় কমিশনের শোকজ নিয়ে। জবাবে তিনি বলে, শোকজের উত্তর তিনি এখনও দেননি। তবে দেবেন। পাশাপাশি অনুব্রতর গর্জন ,'ভয় পাবেন না। আগেকার বুথ সভাপতিরা থাকবেন। ভয় করবেন না। ফোঁস করবেন,তাড়া করবেন, মারবেন না।' অনেকেরই দাবি, ইলামবাজারে দলীয় অন্তর্কলহ নিয়েই এমন মন্তব্য করেন অনুব্রত।












Click it and Unblock the Notifications