'নতুন খড়' দিয়ে ঘর ছাইবেন অনুব্রত! আয়কর দফতরের নোটিসের বিরুদ্ধে মিছিল জেলায়
নতুন খড় দিয়ে ঘর ছাওয়া হবে। অনুপম হাজরাকে বহিষ্কার নিয়ে এমনটাই মন্তব্য করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
নতুন খড় দিয়ে ঘর ছাওয়া হবে। অনুপম হাজরাকে বহিষ্কার নিয়ে এমনটাই মন্তব্য করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর আগে তিনি বলেন, অনুপমকে বহিষ্কার করে ভাল করেছে দল। বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী খোঁজার কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বোলপুরে তৃণমূলের প্রধান কার্যালয়ে বলেছিল জেলা কমিটির বৈঠক। অনুব্রত মণ্ডল ছাড়াও সেখানে ছিলেন, জেলার তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূলের সহসভাপতি অভিজিৎ সিংহ। এদিনের বৈঠক হয় মূলত ১৯ জানুয়ারি ব্রিগেডের সভা নিয়ে। বৈঠক শেষে অনুপম হাজরাকে নিয়ে প্রশ্নের উত্তর দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, অনুপম হাজরার সঙ্গে তার কোনও ঝগড়া ছিল না। একইসঙ্গে তিনি বলেন, নতুন খড় দিয়ে ঘর ছাওয়া হবে।
এদিনে অনুব্রত মণ্ডলের নতুন খড় দিয়ে ঘর ছাওয়া হবে, এই মন্তব্যের জেরে চাপে পড়ে গিয়েছেন অনেকেই। কেননা ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলকে নদিয়া জেলার তৃণমূল
পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে।
বৈঠক শেষে দুর্গাপুজো গুলোকে আয়কর দফতরের চিঠি পাঠানোর প্রতিবাদ করেছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী, তাঁর অভিযোগ, পুজো বন্ধ করে দিতে চাইছে কেন্দ্র। প্রায় ৪০০ পুজো কমিটিকে চিঠি পাঠানো হয়েছে। এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি বীরভূমে মিছিল করা হবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। জেলার সবকটি পঞ্চায়েত
ব্লকে সেদিন এই মিছিল করা হবে বলে জানিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি।












Click it and Unblock the Notifications