রামমন্দির নিয়ে নতুন করে দেখানোর কিছু নেই! আগামী নির্বাচনে মমতাকে দেখেই ভোট, বললেন অনুব্রত
রামমন্দির নিয়ে নতুন করে দেখানোর কিছু নেই। সব জায়গাতেই আছে। নলহাটিতেও আছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণ প্রসঙ্গে এমনটাই বললেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
রামমন্দির নিয়ে নতুন করে দেখানোর কিছু নেই। সব জায়গাতেই আছে। নলহাটিতেও আছে। অযোধ্যায় রামমন্দির নির্মাণ প্রসঙ্গে এমনটাই বললেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, কে কী বলল, কারও কথা তিনি কিছু করেন না।

১০০ দিনের কাজে যুক্ত হয়েছে পরিযায়ীরা
অনুব্রত মণ্ডল বলেন, সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। খাবার নেই, চাকরি নেই। তবে তিনি দাবি করেন বীরভূমে পরিযায়ীরা ১০০ দিনে কাজে যুক্ত হয়েছেন।

কেউ বিজেপিতে থাকবে না
অনুব্রত মণ্ডল বলেন, এরপর আর কেউ বিজেপিতে থাকবে না। ইতিমধ্যেই ১৫ থেকে ২০ হাজার মানুষ তৃণমূলে ফিরে এসেছেন বলে দাবি করেছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট।

দলে পরিবর্তন অভ্যন্তরীণ
সম্প্রতি দলে যে পরিবর্তন হয়েছে, তা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এনিয়ে তিনি কোন মন্তব্য করবেন না । তবে বিজেপির মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, ঠিক সময়ে উত্তর দেবেন। পাশাপাশি এও বলেন দুর্গাপুজোর পর বিস্তারিত বলবেন তিনি।

অপদার্থ প্রধানমন্ত্রী
ফের প্রধানমন্ত্রী মোদীকে আক্রামণ করেছেন তিনি। ফেসবুকে তিনি বলেছেন, অপদার্থ প্রধানমন্ত্রী। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার জন্য মোদীকেই দায়ী করেছেন তিনি। অনুব্রত মণ্ডলের অভিযোগ, কেন্দ্র এখনও আম্ফানের টাকা দেয়নি।












Click it and Unblock the Notifications