সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল! আদালতের নির্দেশের উপরে কেউ আছে নাকি? প্রশ্ন অনুব্রতের

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল! আদালতের নির্দেশের উপরে কেউ আছে নাকি? প্রশ্ন অনুব্রতের

রামপুরহাট-কাণ্ডের তদন্তে বড় ধাক্কা রাজ্যের! ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই মতো আজ শুক্রবারই ঘটনাস্থলে যাচ্ছে সিবিআইয়ের স্পেশাল টিম। একদিকে যখন আদালতের নির্দেশের পরেই সিবিআইয়ের তরফে তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে অন্যদিকে এই নির্দেশকে রাজ্যের তরফে চ্যালেঞ্জ করা হতে পারে। আর তা রাজ্যের তরফে করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেই আশঙ্কা থেকেই আগেভাগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবেদনকারী আইনজীবী।

অন্যদিকে, হাইকোর্টের রায়কে সঙ্গত বলেই মনে করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যে ২০১৩ সালের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তবে এদিনের নির্দেশকে অভাবনীয় বলে বর্ণনা করেছেন তিনি।

বগটুই-কাণ্ডে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে

বগটুই-কাণ্ডে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে

জানা গিয়েছে, বগটুই-কাণ্ডে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে। কলকাতা হাইকোর্টের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এই সিদ্ধান্ত নিতে পারে। আর এই আশঙ্কায় আগাম ক্যাভিয়েট দাখিল করা হল। ক্যাভিয়েট দাখিল করলেন আইনজীবী কৌস্তভ বাগচী। অর্থাৎ আবেদনকারী আইনজীবীদের এই বিষয়ে না জানিয়ে কখনই সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না।

সবরকম ভাবে সিবিআইকে সাহায্য

সবরকম ভাবে সিবিআইকে সাহায্য

তবে ইতিমধ্যে তৃণমূলের স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই তাঁরা সবরকম ভাবে সিবিআইকে সাহায্য করবেন। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের রায়ে কোনও বিরোধিতা তাঁরা করবেন না বলেও জানিয়েছেন। তবে প্রতিহিংসা হলে গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের। শুধু কুণালই নয়, কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল।

আদালতের নির্দেশের উপরে কেউ আছে নাকি?

আদালতের নির্দেশের উপরে কেউ আছে নাকি?

রামপুরহাট-কাণ্ডে সিবিআই নির্দেশের পরেই অনুব্রত মন্ডল বলেন, কোর্ট নির্দেশ দিয়েছে! আদালতের নির্দেশের উপরে কেউ আছে নাকি? প্রশ্ন কেষ্টার। শুধু তাই নয়, তাঁর মতে, আইন আইনের পথে চলবে। আদালত যা করেছে ভালো করেছে বলে দাবি তাঁর। অর্থাৎ তিনি খুশি বলেই ইঙ্গিত! শুধু তাই নয়, অনুব্রত আরও বলেন, ইতিমধ্যে অনেকে গ্রেফতার হয়েছে। আগামিদিনেও হয়ে যাবে। বৃহস্পতিবারও ভাদু শেখের শালা গ্রেফতার হয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সবাই তা পাবেন বলে জানিয়েছেন অনুব্রত।

উচ্চপর্যায়ের একটি বৈঠক শুরু হয়েছে

উচ্চপর্যায়ের একটি বৈঠক শুরু হয়েছে

অন্যদিকে নির্দেশ সামনে আসার পরেই সিবিআইয়ের তরফে উচ্চপর্যায়ের একটি বৈঠক শুরু হয়েছে। যেখানে দিল্লির আধিকারিকরাও ছিলেন। শুধু তাই নয়, ইতিমধ্যে সিবিআইয়ের তরফে স্থানীয় পুলিশ সুপারকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার থেকেই একেবারে পুরোদমে সিবিআই কাজ শুরু করে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+