আদালতে পেশের আগে দলনেত্রীকে নিয়ে মুখ খুললেন কেষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন অনুব্রত মণ্ডল
আদালতে পেশের আগে দলনেত্রীকে নিয়ে মুখ খুললেন কেষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন অনুব্রত মণ্ডল
'দিদি যা করেছে আমার জন্য, অনেক করেছেন', সিবিআই হেফাজতে এই প্রথম দলনেত্রীকে নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। বুধবার সকালে নিজাম প্যালেস থেকে বেেরানোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিিন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে প্রকাশ্যে সিবিআইয়ের তীব্র সমালোচনা করেছিলেন। এবং অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন।

মমতাকে নিয়ে বার্তা কেষ্টর
গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের গ্রেফতারির পর এই প্রথম দলনেত্রীকে নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। নিজাম প্যালেস থেকে আজ সকালেই তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোলে। নিজাম প্যালস থেকে বেরোতেই একের পর এক প্রশ্ন করছিলেন সাংবাদিকরা। সেসময় প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেন তিিন। অনুব্রত মণ্ডল বলেছেন , 'দিদি যা করেছে আমার জন্য, অনেক করেছেন'। এই প্রথম প্রকাশ্যে সিবিআই হেফাজতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বললেন কেষ্ট। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে সিবিআইকে কড়া বার্তা দিয়েছিলেন।

সিবিআই তদন্তের দাবি কেষ্টর
আজ সকালে বেশ মেজাজেই দেখা গিয়েছে কেষ্টকে। নিজাম প্যালেস থেকে বেরোেনার সময় তাঁকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। এদিন বিচারককে হুমকি চিঠি নিয়ে মুখ খুলেছেন কেষ্ট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেছেন 'জজ সাহেবের কাছে হাত জোড় করে বলবে কে হুমকি চিঠি পাঠিয়েেছ তার যেন সিবিআই তদন্ত হয়।' এক কথায় বিচারককে হুমকি চিঠি পাঠানোর সিবিআই তদন্ত দাবি করে পাল্টা চাপ তৈরি করতে চেয়েছেন কেষ্ট। গতকাল আসানসোলের বিচারককে অনুব্রতর জামিন মঞ্জুর করার জন্য হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ।

তদন্তে অসহযোগিতার অভিযোগ
তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল বারবার এই অভিযোগ করেছে সিবিআই। আর সেটাকে হাতিয়ার করেই বুধবার কেষ্টকে আরো চোদ্দ দিনের হেফাজতে চাইবে সিবিআই। তদন্তকারীদের দাবি অনুব্রত মণ্ডল। একটা শব্দ খরচ করছেন না। তাঁকে গরুপাচার সম্পর্কে একাধিক প্রশ্ন করা হচ্ছে কিন্তু মুখ খুলতে নারাজ কেষ্ট। তাতে বেশ চাপে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই অনুব্রতকে আরো চোদ্দ দিন হেফাজতে রেখে জেরা করতে চায় বলে আদালতে জানাবে সিবিআই।

মামলা স্থানান্তর নিয়ে কী বার্তা
শোনা যাচ্ছে প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করে অনুব্রত মণ্ডলের মামলা ভিন রাজ্যে নিয়ে যেতে চাইছে সিবিআই। বুধবার এই নিয়ে কেষ্টকে জিজ্ঞাসা করেন সংবাদিকরা। তার প্রেিক্ষতে অনুব্রত মণ্ডল বলেছেন, 'বাইরে রাজ্যে নিয়ে যাওয়ার নিয়ম আছে নাকি? বললেই হয়ে গেল অত সহজ নাকি।' তবে এবার একটু মেজাজেই দেখা গিয়েছে কেষ্টকে। জামিন প্রসঙ্গে তিিন বলেছেন, সেট আদালত ঠিক করবে। তবে তাঁর শরীর যে এখন ভাল রয়েছে সেকথা বলেছেন কেষ্ট।












Click it and Unblock the Notifications