জেলে ভরবেন দলের নেতাদেরই! কারণ জানালেন অনুব্রত মণ্ডল
দলের কর্মীসভার মঞ্চ থেকে অঞ্চল সভাপতিদের হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
দলের কর্মীসভার মঞ্চ থেকে অঞ্চল সভাপতিদের হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী, ইলামবাজারে তিনি বলেছেন, যে অঞ্চলে বোমা ফাটবে, সেই অঞ্চলের সভাপতিকে তিনি জেলে ভরে দেবেন। একই সঙ্গে বীরভূম ছাড়াও নিজের দায়িত্বে থাকা নদিয়াতেও বিজেপি জমানত বাজেয়াপ্ত হবে বলেও চ্যালেঞ্জ
করেছেন অনুব্রত মণ্ডল।

বীরভূম কিংবা নদিয়া, অনুব্রত মণ্ডল এখন যেখানেই কর্মীসভা করছেন, সেখানে দলের নেতাদের জিজ্ঞাসা করছেন, লোকসভা ভোটে কত লিড দিতে পারবেন অঞ্চল সভাপতিরা। এদিন তিনি গিয়েছিলেন ইলামবাজারে। সেখানেও একই প্রশ্ন করেন তিনি। সঙ্গে প্রশ্ন করেন, এলাকায় কোনও ঝামেলা আাছে কিনা। কোনও বোমা ফাটার আশঙ্কা আছে কিনা। সূত্রের খবর অনুযায়ী, এরপরেই হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, যে অঞ্চলে বোমা ফাটবে, সেই অঞ্চলের সভাপতিকে তিনি জেলে ভরে দেবেন।
দলের বুথ সভাপতি এবং অঞ্চল সভাপতিদের তাঁর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট চাই।












Click it and Unblock the Notifications