'ও আমার ভাই নয়, একটা লম্পট ছেলে' সুমিতের বিজেপি যোগ প্রশ্নে মেজাজ হারালেন অনুব্রত
অনুব্রত মন্ডলের জ্যাঠতুতো ভাই সুমিত রঞ্জন মন্ডল বৃহস্পতিবার বোলপুরে বিজেপিতে যোগ দিয়েছেন।
অনুব্রত মন্ডলের জ্যাঠতুতো ভাই সুমিত রঞ্জন মন্ডল বৃহস্পতিবার বোলপুরে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর সঙ্গে প্রায় দেড় হাজার তৃণমূল কংগ্রেস কর্মীও গেরুয়া শিবিরে ভিড়ে গিয়েছেন। এই প্রসঙ্গে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, সুমিত তাঁর ভাই নয়। অর্থাৎ সরাসরি ঘরের অন্দরের রাজনৈতিক ভাঙনের কথা অস্বীকার করেছেন তিনি।

ও আমার ভাই নয়
কেষ্ট মন্ডল বলেছেন, একটা লম্পট ছেলে আমার ভাই হবে কেন? আমরা তিন ভাই। অনুব্রত, প্রিয়ব্রত ও সুব্রত। আমার বাবার কোনও ভাই নেই। ফলে জ্যাঠতুতো ভাই কোথা থেকে আসবে।

পাশের বাড়ি থাকে
তাঁর আরও দাবি, পাশের বাড়িতে থাকার সুবাদে তাঁকে দাদা বলেন সুমিত। তাই বলে ভাই হতে যাবেন কেন? উল্টে সুমিত মন্ডলকে ঘুরিয়ে চরিত্রহীন বলেও দেগে দেন অনুব্রত মন্ডল।

সুমিতের প্রতিক্রিয়া
এই প্রসঙ্গে সুমিত অবশ্য কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। দাদা আমাকে ভাই বলতে অস্বীকার করেছে বলে কিছু মনে করিনি। রাজনীতিতে এসব কোনও ইস্যু নয়। স্বেচ্ছায়ই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে সুমিত জানিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications