ভারতে করোনা আনার নায়ক মোদী! মিথ্যার রাজনীতি অমিত শাহের, আক্রমণ অনুব্রতর

বিজেপির মোকাবিলায় এবার মোদী, অমিত শাহকে একযোগে আক্রমণ করলেন তৃণমূলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, ভারতে করোনা আনার নায়ক মোদী।

বিজেপির মোকাবিলায় এবার মোদী, অমিত শাহকে একযোগে আক্রমণ করলেন তৃণমূলে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, ভারতে করোনা আনার নায়ক মোদী। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা রাজনীতিরও অভিযোগ করেছেন তিনি। গুজরাত মডেল নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

ভারতে করোনা আনার নায়ক মোদী

ভারতে করোনা আনার নায়ক মোদী

ভারতে করোনা আনার নায়ক হলেন প্রধানমন্ত্রী মোদী। এই অভিযোগ করে বীরভূম তৃণমূল জেলা সভাপতি বলেন নমস্তে ট্রাম্প হল। আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে আহমেদাবাদ, দিল্লি, আগ্রা ঘুরলেন মোদী। সেখানকার লোকজন এদেশে এসেই করোনা ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই কারণে দেশে সংক্রমণের নায়ক নরেন্দ্র মোদী, মন্তব্য করেছেন তিনি।

গুজরাত মডেলকে কটাক্ষ

গুজরাত মডেলকে কটাক্ষ

অনুব্রত মণ্ডল 'গুজরাত মডেল' শব্দবন্ধনীরও কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, গুজরাত মডেলের কথা বলে ওরা হা হা করে, সেখানে মানুষ মরছেন, হাজার হাজার মহিলা হায় হায় করছেন। তাঁর অভিযোগ অপদার্থ, ভাঁওতাবাদ প্রধানমন্ত্রীর জন্য আজ দেশে এই অবস্থা।

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ

স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ

অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও আক্রমণ করেন। তিনি বলেন, যে পদে উনি রয়েছেন, তা নিয়ে কোনও অভিজ্ঞতা নেই। অমিত শাহের বিরুদ্ধে মিথ্যা কথা বলে রাজনীতির অভিযোগ তুলেছেন অনুব্রত।

রাজ্যে বিজেপির আন্দোলন নিয়ে প্রশ্ন

রাজ্যে বিজেপির আন্দোলন নিয়ে প্রশ্ন

লকডাউনে যেখানে রাস্তায় সাতজনের বেশি জমায়েত নিষিদ্ধ, সেখানে বিজেপি নেতারা রাস্তায় নেমে কীভাবে আন্দোলন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+