'আচ্ছে দিন'-এর বিদায়! কালী পুজোয় মা-এর কাছে আরও প্রার্থনা অনুব্রত-র, দেখুন ভিডিও
মা-ই বলেছে জমিতে পাচন দিতে, রাজভোগ খাওয়াতে। কালী পুজোয় নিজের জেলায় বিরোধীদের নিয়ে এমনটাই বার্তা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
মা-ই বলেছে জমিতে পাচন দিতে, রাজভোগ খাওয়াতে। কালী পুজোয় নিজের জেলায় বিরোধীদের নিয়ে এমনটাই বার্তা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। যাতে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ৪২টি তৃণমূল পায়, সেই প্রার্থনা তিনি করেছেন বলে জানিয়েছেন বীরভূমের কেষ্ট মণ্ডল।

জেলায় দলের নতুন পার্টি অফিসে প্রথমবার কালী পুজোর আয়োজন। ধুমধাম করে হয়েছে পুজো। দেবীকে সাজানো হয়েছিল গয়না দিয়ে। অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া মা যদি আবার চান, আবার গয়না তৈরি করে দেওয়া হবে।
মা-কালীর কাছে নিজের প্রার্থনা প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তিনি মা-র কাছে যাই চেয়েছেন তাই পেয়েছেন। তাই এবার তাঁর প্রার্থনা রাজ্যের ৪২ টি আসনের যেন সবকটিই তৃণমূলের দখলে যায় এমন প্রার্থনা তিনি করেছেন।
এছাড়াও রাজ্যে হানাহানি বন্ধ করার প্রার্থনাও তিনি করেছেন বলে জানিয়েছেন। আচ্ছে দিন মিথ্যা বলায়, তাঁর বিদায়ের জন্য প্রার্থনা তিনি করেছেন। ৭ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যা উন্নয়ন করেছেন, তাতে তাঁর আরও ভাল করার জন্যও প্রার্থনা করেছেন অনুব্রত।
এর আগে জেলায় বিরোধীদের রাজনীতি প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছিলেন, কালীর পুজোর পর জমিতে পাচন দেওয়ার কাজ শুরু হবে। সেপ্রসঙ্গে এদিন অনুব্রত মণ্ডল বলেন, মা-ই বলেছে পাচন দিতে। রাজভোগ খাওয়াতে। উর্বর জমি সোজা করতে গেলে পাচন দরকার বলেও মন্তব্য করেছেন তিনি।
এছাড়াও যাদের উপকার পেয়েছে, তাদের পাশে মানুষ থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।












Click it and Unblock the Notifications