কেষ্টকে গুগলি বিজেপির! ভাইপো টাইগার যোগ দিলেন গেরুয়া শিবিরে
বীরভূমে অনুব্রত মন্ডলের গড়ে থুড়ি পরিবারে হানা দিয়ে ভাইপোকে তুলে নিয়েছে বিজেপি।
লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে অনেক বড় রাঘববোয়ালদের এনে জড়ো করবেন বলে কথা দিয়েছেন তৃণমূল সাংসদ মুকুল রায়। সেইমতো কিছুদিন আগে সৌমিত্র খাঁ-কে এনে হাজির করেছেন। এবার বিরাট মাপের কাউকে আনতে না পারলেও যাকে বিজেপি আনতে পেরেছে, তিনি রাজনীতিতে বড় না হলেও পরিচয়ে অবশ্যই বড়।

বীরভূমে অনুব্রত মন্ডলের গড়ে থুড়ি পরিবারে হানা দিয়ে ভাইপোকে তুলে নিয়েছে বিজেপি। অনুব্রতই ভাইপো টাইগার এদিন বিজেপিতে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে।
এই টাইগারের আসল নাম বিশ্বরূরপ মন্ডল। এদিন সেই মুকুল রায়ের নেতৃত্বেই টাইগার বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন বলে খবর। তাঁর গেরুয়া শিবিরে যোগদানের ফলে বীরভূমে তৃণমূল কংগ্রেস তথা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বড় লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করে ফেলল বিজেপি।
বীরভূমে তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী এবার টাইগারের পিছু পিছু বিজেপিতে যোগ দিতে পারে বলেও মনে করা হচ্ছে। সবমিলিয়ে ফের একবার তৃণমূলকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications