অনুব্রত মণ্ডলের 'সত্যি' কথা রাজ্যের নয়া কোভিড বিধি জারির পর! কেষ্টর কথায় শুরু বিতর্ক
রাজ্যে এদিন থেকে করোনা (Coronavirus) নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ (Restriction) চালু হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব জানিয়েছিলেন, ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে স্কুল (school)-কলেজ (College)। যা নিয়ে এ
রাজ্যে এদিন থেকে করোনা (Coronavirus) নিয়ন্ত্রণে নানা বিধিনিষেধ (Restriction) চালু হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যসচিব জানিয়েছিলেন, ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে স্কুল (school)-কলেজ (College)। যা নিয়ে এদিন মুখ খুলেছেন তৃণমূলের (Trinamool Congress) বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তারপরেই ছড়িয়েছে বিতর্ক।

রাজ্য সরকারের বিধিনিষেধ
রাজ্যে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা। এর মধ্যে সব থেকে আগে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে কলকাতাকে ঘিরে থাকা জেলাগুলি। যেমন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবারেই আংশিক বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। যেখানে বলা হয়েছে ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস খোলা রাখা যাবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন, বাস, মেট্রো চলা চল করতে পারবে। সন্ধে সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চালু রাখার কথা ঘোষণার পরেও সোমবারই তা বদল করে রাত ১০ করে দেয় রাজ্য সরকার। এর পাশাপাশি সপ্তাহে ২ দিন মুম্বই এবং দিল্লির বিমান চালু রাখার কথা জানানো হয়। জিম, সেলুন আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে। শপিং মল এবং সিনেমা হল ৫০ শতাংশ লোক নিয়ে চালু রাখার কথা বলা হয়েছে। চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার কথা বলা হয়েছে রাজ্য সরকারের নির্দেশিকায়।

অনুব্রত মণ্ডলের মন্তব্যে বিতর্ক
প্রতিবেদনের শেষের অংশটা নিয়েই বিতর্কিত মন্তব্য অনুব্রত মণ্ডলের। জেলা কমিটির বৈঠকের পরে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেন, রাজ্যকে বাঁচাতে গেলে কোনও একটা সিদ্ধান্ত নিতেই হত। এব্যাপারে কিছুই করার নেই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাচ্চাদের কোভিড হয়ে গেলে মুশকিল। এর পরেই তিনি বলেন এর জেরে শিক্ষা ফিক্ষা ডকে উঠে যাবে। তিনি বলেন, বাড়িতে বসে তো আর পড়াশোনা হয় না। তিনি প্রশ্ন করেন, যে জিনিসটা স্কুলে বসে হয়, তা কি আর বাড়িতে বসে হয়?

নয়া কোভিড বিধি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই
রাজ্য সরকারের নয়া কোভিড বিধিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হলেও, গঙ্গাসাগর মেলা নিয়ে এখনও কোনও বিধিনিষেধ ঘোষণা করা হয়নি। বিষয়টি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে পানশালা খোলা রাখা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সেই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের ক্ষোভ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গ্রামের স্কুলের কথাই কি তুলে ধরতে চাইলেন অনুব্রত
তৃণমূলের তীব্র বিরোধীরা বলছেন, সত্যি বলেছেন অনুব্রত মণ্ডল। শহুরে বাসিন্দা কিংবা ইংরেজি মাধ্যমের পড়ুয়ারা মোবাইলে তথা অনলাইনে ক্লাস করতে পারলেও, তা গ্রামের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের পক্ষে সম্ভব হচ্ছে না। তীব্র সমস্যার মুখোমুখি তারা। এইসব ছাত্রছাত্রীদের কথাই কি তুলে ধরতে চাইলেন অনুব্রত মণ্ডল, তা নিয়ে শুরু জল্পনা।












Click it and Unblock the Notifications