অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ খারিজ হাইকোর্টের, সিবিআই জেরা এড়াতে এবার কী পরিকল্পনা

অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ খারিজ হাইকোর্টের, সিবিআই জেরা এড়াতে এবার কী পরিকল্পনা

গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের রক্ষা কবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার তিনি আগাম জামিনের আবেদন করতে পারেন হাইকোর্টের অন্য বেঞ্চে। আগামী ১৪ মার্চ নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় সিবিআই। তারপর তিনি হাইকোর্টে আবেদন করেন রক্ষাকবচ চেয়ে।

অনুব্রত মণ্ডলের রক্ষাকবচ খারিজ হাইকোর্টের, সিবিআই জেরা এড়াতে এবার কী পরিকল্পনা

তাঁর আবেদন খারিজ করে বিচারপতি রাজাশেখর মান্থার বলেন, বারবার আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না। কোনও তদন্তে আদালত এভাবে সিবিআইয়ের হাত বাঁধতে পারে না। অনুব্রত মণ্ডল্র আইনজীবী আবেদন জানিয়েছিলেন, তদন্তে সাহায্য করতে প্রস্তুত অনুব্রত মণ্ডল। কিন্তু তাঁর বিরুদ্ধে যেন কোনও কঠোর পদক্ষেপ না করা হয়। সই আবেদনই এদিন খারিজ করে দেয় আদালত।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ আবেদন খারিজ করে দেওয়ার পর তিনি অন্য বেঞ্চে আদাম জামিনের আবেদন করতে পারেন। বিচারপতিও তাঁকে সেই পরামর্শ দিয়েছেন। কিন্তু সিবিআইয়ের কাজে হাইকোর্ট কোনও হস্তক্ষেপ করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এর ফলে সিবিআই জেরার মুখে এবার পড়তেই হবে অনুব্রত মণ্ডলকে।

গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। সেই নোটিশে তাঁকে সশরীরে নিজাম প্যালেসে এসে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছিল। ১৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়। অর্থাৎ সোমবার সকাল ১১টায় তাঁকে হাজির থাকতে বলা হয়েছে নিজাম প্যালেসে। তার আগে তিনি রক্ষাকবচ পেতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বৃহস্পতিবার।

এই নিয়ে চতুর্থবার তলব করা হয় অনুব্রত মণ্ডলকে। প্রত্যেকবারই নানা অছিলায় তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। ফলে গরুপাচার কাণ্ডে তাঁকে জেরা করা হয়ে ওঠেনি সিবিআইয়ের। এর আগে ২৫ ফেব্রুয়ারি তাঁকে তলব করা হয়েছিল। তখন অসুস্থতার দোহাই দিয়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন হাজিরা। নির্বাচনী ব্যস্ততাও তিনি কারণ হিসেবে দর্শিয়েছিলেন আগে। এভাবে বিগত তিনবার হাজিরা ও জেরা এড়ালেও এবার তিনি হাইকোর্টের দ্বারস্থ হন রক্ষাকবচ পেতে।

হাইকোর্টের রক্ষাকবচ পাওয়ার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এখন কোন পথে যাবেন অনুব্রত মণ্ডল, তাই দেখার। তিনি কি সিবিআই জেরার মুখোমুখি হবেন? গ্রেফতারি এড়াতে তিনি এখনও কলকাতা হাইকোর্টের অন্য কোনও বেঞ্চের দ্বারস্থ হন কি না, তাও দেখার। হাইকোর্টে ধাক্কা খেয়ে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল সিবিআই জেরা নিয়ে কোন অবস্থান সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+