সূর্যের হনুমানের বদলা অনুব্রতর বাঁদর, কিসের প্রেক্ষিতে এমন ঘটনা

নাম না করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের করা কটাক্ষের জবাব দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সূর্যকান্ত মিশ্র ডাক্তার কিনা সন্দেহ।

নাম না করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের করা কটাক্ষের জবাব দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সূর্যকান্ত মিশ্র ডাক্তার কিনা সন্দেহ।

সূর্যের হনুমানের বদলা অনুব্রতর বাঁদর, কিসের প্রেক্ষিতে এমন ঘটনা

দলীয় সভায় রাজ্য রাজনীতির কথা। দেশের রাজনীতির কথা। বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে সেরকমই একটি সভায় হাজির ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেখানে তিনি বিজেপি ও তৃণমূল সম্পর্কে বলেন, এরা ইতিহাস ও পুরাণ গুলিয়ে দিচ্ছে। একদল রামনবমী করছে। আর মুখ্যমন্ত্রীর একটা হনুমান আছে বীরভূমে। তিনি বলছেন হনুমান পুজো করবেন।

সভায় সূর্যকান্ত মিশ্র বলেন, এই সরকারের আমলে পুলিশও নিরাপদ নয়। এখনও দুজন পুলিশকর্মী হাসপাতালে ভর্তি। সূর্যকান্ত মিশ্র বলেন, তাঁদের লক্ষ্য তৃণমূল হটাও বাংলা বাঁচাও এবং বিজেপি হটাও দেশ বাঁচাও।

নাম না করে মুখ্যমন্ত্রীর হনুমান বলতে সূর্যকান্ত মিশ্র বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেই বুঝিয়ে ছিলেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। কেননা অনুব্রত মণ্ডলই বলেছিলেন তিনি হনুমান পুজো করবেন।

সূর্যকান্ত মিশ্রের কথা কানে যেতেই অবশ্য প্রতিক্রিয়া জানিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সূর্যকান্ত মিশ্র ডাক্তার কিনা সন্দেহ। একজন ডাক্তার কাউকে হনুমান বলতে পারেন না। তিনি বাঁদর হলে তবে হনুমানের কথা মুখে আসে বলে পাল্টা কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+