ভাইপোর বিজেপিতে যোগ নিয়ে মুখ খুললেন অনুব্রত মন্ডল
ভাইপো টাইগার ওপরে বিশ্বরূপ মন্ডল বিজেপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন অনুব্রত মন্ডল।
বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের ভাইপো টাইগার ওপরে বিশ্বরূপ মন্ডল বিজেপিতে যোগ দেওয়ার খবরে রাজ্য রাজনীতিতে সাড়া পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে মুখ খুললেন অনুব্রত মন্ডল।

এমন কোনও ভাইপো তার নেই বলে জানিয়ে অনুব্রত বলেছেন, আমার পরিবারে কেউ বিশ্বরূপ নামে নেই। দাদার ছেলে ও ভাইয়ের দুই মেয়ে রয়েছে। আর দাদার ছেলের নাম বিশ্বরূপ নয়।
কে তাহলে এই বিশ্বরূপ মন্ডল। তা নিয়ে বিজেপিও খানিক ধোঁয়াশা রেখে দিয়েছে। তবে যে বিশ্বরূপ বিজেপিতে যোগ দিয়েছে তার নাম করে অনুব্রত বলেছেন, ওই ছেলে ধড়িবাজ। জেলও খেটেছে। পুলিশকেও আমার ভাইপো পরিচয় দিয়েছিল। তখন আমার কাছে ফোনও আসে।
এদিন সকালে খবর রটে, বীরভূমে অনুব্রত মন্ডলের পরিবারে হানা দিয়ে ভাইপোকে তুলে নিয়েছে বিজেপি। অনুব্রতর ভাইপো টাইগার এদিন বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর রটে। এই টাইগারের আসল নাম বিশ্বরূপ মন্ডল। এদিন সেই মুকুল রায়ের নেতৃত্বেই টাইগার বিজেপির পতাকা হাতে তুলে নেন। তবে দুপুর গড়াতেই আসল ঘটনা অনুব্রত ফাঁস করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications