এনপিআর-এর সমীক্ষাকারীদের তাড়ানোর নয়া উপায় অনুব্রতের! মুর্শিদাবাদে বিক্ষোভের মুখে স্বাস্থ্যকর্মী

বীরভূমের মুরারইতে বিতর্কিত মন্তব্যের পর এবার অনুব্রত মণ্ডলের বিতর্কত মন্তব্য জেলারই নলহাটিতে।

বীরভূমের মুরারইতে বিতর্কিত মন্তব্যের পর এবার অনুব্রত মণ্ডলের বিতর্কত মন্তব্য জেলারই নলহাটিতে। নলহাটির দলীয় সভায় অনুব্রত মণ্ডল বলেন, কাক তাড়ানোর মতো করে সমীক্ষাকারীদের তাড়ানো। ঘরে ঢিল রাখুন। ঢিল মেরে তাদের তাড়ান। দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল মুরাইয়ের জনসভায় বলেছিলেন, বাড়িতে কেউ সমীক্ষার জন্য গেলে তাঁদের ঝাঁটাপেটা করে বের করে দিন। প্রসঙ্গত রাজ্যে এনপিআর নিয়ে সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা থাকলেও, রাজ্য সরকার তা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

কাক কীভাবে তাড়ান, প্রশ্ন অনুব্রতের

কাক কীভাবে তাড়ান, প্রশ্ন অনুব্রতের

নলহাটির সভায় অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, কাক কীভাবে তাড়ান? ঢিল দিয়ে তাড়ান তো? তাঁর উপদেশ ঘরে ঢেলা রাখবেন, আর ঢেলিয়ে দেবেন। তিনি বলেন, সব সময় তো বাড়িতে ব্যাটাছেলে থাকে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আশ্বস্ত করে তিনি বলেন, সঙ্গে দল আছে। নেতারা আছেন।

মুরারইতে দিয়েছিলেন ঝাঁটা মারার নিদান

মুরারইতে দিয়েছিলেন ঝাঁটা মারার নিদান

দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল মুরাইতে বলেছিলেন, প্রথমেই সমীক্ষা করতে গিয়ে জিজ্ঞাসা করবে বাড়িতে কটা বাছু, কটা ছাগল। এরপরেই চলে আসবে ঘরে কতজন আছেন। কত সালে এসেছেন। প্রশ্ন করবে ৭১ সালের দলিল আছে কিনা। তখন ঝাঁটা মেরে বের করে দিন। অনুব্রত মণ্ডল আরও বলেন, পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে চিন্তারও কোনও কারণ নেই।

বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছেন অনুব্রত, অভিযোগ বিজেপির

বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছেন অনুব্রত, অভিযোগ বিজেপির

জেলা বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করছেন অনুব্রত মণ্ডল। তাঁর অভিযোগ অসভ্যের মতো আচরণ শেখানো হচ্ছে বাংলার মানুষকে।

মুর্শিদাবাদে তথ্য সংগ্রহে গিয়ে বিক্ষোভের মুখে স্বাস্থ্য দফতরের কর্মী

মুর্শিদাবাদে তথ্য সংগ্রহে গিয়ে বিক্ষোভের মুখে স্বাস্থ্য দফতরের কর্মী

শুক্রবার কেন্দ্রীয় সরকারের মিশন ইন্দ্রধনুশ প্রকল্পের কাজে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তথ্য সংগ্রহে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরেরই এক কর্মী। ঘুর পথে এনআরসির জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে, স্বাস্থ্যকর্মীকে একটি বাড়িতে আটকে রাখায় হয় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ও বিডিও গিয়ে, গ্রামবাসীদের বুঝিয়ে স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+