২০২১ বিধানসভায় কত আসন পাবে তৃণমূল, মমতার বৈঠকের পর ভবিষ্যদ্বাণী অনুব্রতর

২০২১ বিধানসভায় কত আসন পাবে তৃণমূল, মমতার বৈঠকের পর ভবিষ্যদ্বাণী অনুব্রতর

ফের একবার ২০২১-এর বিধানসভা নির্বাচনের ভবিষদ্বাণী করে দিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সমাবেশের পরই তাঁর প্রিয় ভাই কেষ্ট জানিয়ে দিলেন ২০২১-এ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হবে বাংলায়। বাংলার বিজেপির কোনও জায়গা নেই।

বিজেপির জারিজুরি শেষ হয়ে যাবে ২০২১-এ

বিজেপির জারিজুরি শেষ হয়ে যাবে ২০২১-এ

এর আগে খরাশোলের কর্মিসভা থেকে অনুব্রত জানিয়েছিলেন ২০২১ বিধানসভায় কত আসন পাবে তৃণমূল কংগ্রেস। এদিনও ফের তিনি জানালেন তৃণমূলের সম্ভাব্য আসন সংখ্যা। তাঁর সাফ কথা, বিজেপিকে হেলায় হারাবে তৃণমূল। তৃণমূলের আসন সংখ্যার ধারে কাছেও পৌঁছতে পারবে না বিজেপি। সব জারিজুরি শেষ হয়ে যাবে ২০২১-এ।

যতদিন ক্ষমতায় মমতা, ততদিন ফ্রি রেশন

যতদিন ক্ষমতায় মমতা, ততদিন ফ্রি রেশন

অনুব্রতর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, তা ৩৪ বছরে বামেরা করতে পারেনি। মতা বন্দ্যোপাধ্যায় ৯ বছরেই অনেক কাজ করে দিয়েছেন। তারপর তৃণমূল যতদিন ক্ষমতায় থাকবে ততদিন ফ্রি রেশন দেবে। এমন সিদ্ধান্ত কজন নিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তা সম্ভব। তৃণমূলই পারে, বলে দিয়েছেন দিদি।

তৃণমূল ২২০-র নিচে নামবে না!

তৃণমূল ২২০-র নিচে নামবে না!

তিনি এদিন তাই পুরনো সমীকরণ মতোই বলেন, ২৩০ থেকে ২৪০টা আসনে জিতবে। বিরোধীরা ৬০-এর মধ্যেই আটকে যাবে। মমতার এদিনের সমাবেশের পর চ্যালেঞ্জ ছুড়ে অনুব্রত বলেন, মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূলের আসন সংখ্যা কোনওমতেই ২২০-র নিচে নামবে না। আমার হিসেব বলছে ২৩০ থেকে ২৪০-এর মধ্যে থাকবে সংখ্যাটা।

কত আসন পাবে বিজেপি?

কত আসন পাবে বিজেপি?

এখানেই শেষ নয়, তিনি বিজেপি কতগুলি আসন পাবে, তাও জানিয়ে দিয়েছিলেন আগে। তিনি বলে বিরোধীরা যে ৬০টি আসন পাবে, তার মধ্যে বিজেপির ঝুলিতে যেতে পারে বড় জোর ৪০টি আসন। বাকি পাবে বাম-কংগ্রেস। বিজেপিকে হারানো জলভাত। আবারও প্রমাণ করে ছাড়বেন তাঁরা।

২০১৬-র থেকেও বেশি আসন পাবে তৃণমূল

২০১৬-র থেকেও বেশি আসন পাবে তৃণমূল

অনুব্রতর কথায়, তৃণমূল ২০১৬-র থেকেও বেশি আসন নিয়ে এবার ক্ষমতায় আসবে। তিনি স্পষ্ট করে দেন, তৃণমূল যদি এক হয়ে লড়ে, তবে তাঁদের হারায় কার সাধ্যি। বিজেপি ফুৎকারে উড়ে যাবে। ধরাছোঁয়ার মধ্যেই আসতে পারবে না। ২০২১-এ ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। দিদি বলেছেন, পরের একুশে জুলাই হবে সর্ববৃহৎ সমাবেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+