অনুপমের ভবিষ্যৎ নির্ধারণ করে দিলেন অনুব্রত মণ্ডল!
বিজেপি ছেড়ে তিনি ফের তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্নের উত্তরে সোমবার ভোটের দিন অনুপম হাজরা বলেন, 'সেটা সময়ই বলবে।'
বিজেপি ছেড়ে তিনি ফের তৃণমূলে যোগ দিচ্ছেন কি না, সেই প্রশ্নের উত্তরে সোমবার ভোটের দিন অনুপম হাজরা বলেন, 'সেটা সময়ই বলবে।' ফলে বীরভূমে অনুব্রত ডেরায় অনুপম হাজরার মাছ-ভাত-টক ডাল খাওয়া ঘিরে জল্পনা উস্কে যেতে বাধ্য ছিল! আর সেই ঘটনার ২৪ ঘণ্টা পার হতেই অনুপম জানিয়ে দিয়েছেন গোটা ঘটনাই কেবলমাত্র সৌজন্য সাক্ষাৎকার ছিল, 'মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে।' আর অনুপমের এই বক্তব্যের পর এদিন নতুন করে তাঁর ভবিষদ্বাণী করে ফেলেন অনুব্রত মণ্ডল।

উল্লেখ্য, সোমবারই অনুব্রত মণ্ডলের গলায় শোনা যায় অনুপমের জন্য স্নেহের সুর। আর সেই সুর ধরেই তিনি বলেন, অনুপম ভুল করে ফেলেছেন। তাঁকে 'ফিরিয়ে নেব'। উল্লেখ্য, অনুপম হাজরা দল ছাড়ার পর অনুব্রত মণ্ডল তাঁকে 'ছাগল' বলে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে সোমবারের পর বরফ খানিকটা গলে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications