বিরোধীদের উদ্দেশে 'গান্ধীগিরি'! ভোট মরসুমে দলীয় কর্মীদের এমনই নির্দেশ অনুব্রত
ওঁরা যদি এক চড় মারে, আরেকটা গাল পেতে দেবে। ওদের কেউ যদি ঝামেলা করে, মার খাবে, তবু মারতে পারবে না। বোলপুরে দলীয় কর্মীসভায় এমনটাই নির্দেশ দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
ওঁরা যদি এক চড় মারে, আরেকটা গাল পেতে দেবে। ওদের কেউ যদি ঝামেলা করে, মার খাবে, তবু মারতে পারবে না। বোলপুরে দলীয় কর্মীসভায় এমনটাই নির্দেশ দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিরোধীরা বলছেন না আঁচলে বিশ্বাস নেই।

অনুব্রতর গান্ধীগিরি
সামনেই নির্বাচন। বোলপুরে বসেছে তৃণমূলের কর্মীসভা। সেখানেই অনুব্রত মণ্ডলের গান্ধীগিরি। বললেন, ওঁরা যদি এক চড় মারে, আরেকটা গাল পেতে দেবে। ওদের কেউ যদি ঝামেলা করে, মার খাবে, তবু মারতে পারবে না। ভোটটা ভাল করে করতে হবে। কোনও অশান্তি করা যাবে না।

লোকসভা নির্বাচনের আগে নকুলদানা
লোকসভা নির্বাচন শুরু হওয়ায় আগে থেকে বীরভূমে শুরু হয়েছিল নকুলদানা বিলি পর্ব।বীরভূম তৃণমূল জেলাসভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, গরম পড়েছে, মাঝে মাঝে নকুল দানা দেবে, জল দেবে ব্যাস। সেই মতো বীরভূম জুড়েই কাজ শুরু হয়ে যায়। বোলপুর, রামপুর, সাঁইথিয়া-সহ বিভিন্ন জায়গায় নকুল দানা জল বিলি করতে দেখা যায় তৃণমূল কর্মীদের।

ভোটের আগে নতুন শব্দবন্ধ
এর আগে ভোটের আগে নতুন শব্দ বন্ধ ছড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কখনও গুড়-বাতাসা তো কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছিলেন তিনি। বলেছিলেন পাচন দাওয়াই দেওয়ার কথাও। গত পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের শায়েস্তা করতে চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছিলেন তিনি।

'ভোট নেওয়ার কৌশল'
বিরোধীরা বলছেন অনুব্রত মণ্ডলের এই মন্তব্য ভোট নেওয়ার নতুন কৌশল। পাশাপাশি নির্বাচনে কমিশনের কাছে ভাল মানুষ সাজার বার্তা দিচ্ছেন বলেও মন্তব্য বিরোধীদের।












Click it and Unblock the Notifications