প্রতি বুথে লিড চাই! বাহিনী নিয়ে মন্তব্য করে বিতর্কে অনুব্রত
কেন্দ্রীয় বাহিনী ভুল করলে দেখে নেবেন, ছাড়বেন না। সূত্রের খবর অনুযায়ী, দলীয় কর্মী সমর্থকদের এই বার্তাই দিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
কেন্দ্রীয় বাহিনী ভুল করলে দেখে নেবেন, ছাড়বেন না। সূত্রের খবর অনুযায়ী, দলীয় কর্মী সমর্থকদের এই বার্তাই দিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল শনিবার লাভপুরের সভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করেন অনুব্রত মণ্ডল। এই মন্তব্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ৩ কেন্দ্রে ১৯৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল। তাতেও ইসলামপুর. চোপড়ায় গণ্ডগোল হয়। ফলে তৃতীয় দফার নির্বাচনে ৯২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা জানিয়েছে কমিশন।
লাভপুরের দলীয় প্রচার সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, প্রত্যেক বুথে লিড চাই। যদি তা না হয় তাহলে তাঁর সঙ্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বলেন, কেন্দ্রীয় বাহিনী নিজের কাজ করবে। যদি অন্যায় করে দেখে নেবেন। ছাড়ার কোনও ব্যাপার নেই।












Click it and Unblock the Notifications