বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়লেন কেন, মন ভাঙার আসল কারণ জানালেন অনুব্রত মণ্ডল

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানান। তারপর বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফার বার্তা দেন বাবুল সুপ্রিয়।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্ট করে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানান। তারপর বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফার বার্তা দেন বাবুল সুপ্রিয়। তিনি তাঁর ফেসবুক পোস্টে বিজেপি ছাড়ার কারণ নিয়ে ব্যাখ্যা দেন। এরপর বাবুলের বিজেপি ত্যাগের আসল কারণ ব্যাখ্যা করেন অনুব্রত মণ্ডল।

ভোটে দাঁড় করানোয় ওঁর মন ভেঙে গিয়েছিল

ভোটে দাঁড় করানোয় ওঁর মন ভেঙে গিয়েছিল

বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের কথায়, বাবুল সুপ্রিয় ভালো ছেলে। ওঁকে বিজেপি সম্মান দেয়নি। সাংসদ থাকার পর ওঁকে বিধায়ক পদের জন্য ভোটে দাঁড় করিয়েছে। তখনই ওঁর মন ভেঙে গিয়েছিল। আর তারপর অথযা মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে বিজেপি। এত অসম্মান নিয়ে কি দল করা যায়!

অনুব্রত মণ্ডলের ব্যাখ্যায় বাবুলের দলবদলের জল্পনা

অনুব্রত মণ্ডলের ব্যাখ্যায় বাবুলের দলবদলের জল্পনা

অনুব্রত মণ্ডল বলেন, বাবুলের দল ছাড়ার বড় কারণ হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু একটা দলে থেকে খাওয়া-দাওয়া করল, পড়াশোনা করে বড় হল। তারপর অন্য দলে। তিনিই এখন সে দলের সব। আর এ সবের জন্যই বাবুল সুপ্রিয় দল ছাড়ল। অনুব্রত মণ্ডলের এই ব্যাখ্যা বাবুলের দলবদলের জল্পনা আরও উসকে দিল।

বাবুল সুপ্রিয়র ফেসবুকে পোস্ট এডিটে জল্পনা

বাবুল সুপ্রিয়র ফেসবুকে পোস্ট এডিটে জল্পনা

এমনিতেই বাবুল সুপ্রিয় ফেসবুকে পোস্ট এডিট করে বিশেষ বার্তা মুছে ফেলার পর থেকেই তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে উঠেছিল। তিনি ফেসবুক পোস্ট থেকে মুছে দেন- 'অন্য দলে যোগ দেব না, কনফার্ম করেই বলছি। আমার একটাই দল মোহনবাগান আর একটাই পার্টি বিজেপি।' তাঁর এই বিশেষ বার্তা মুছে দেওয়ার পরই দলবদলের জল্পনা তৈরি হয়।

বাবুলের দল ছাড়ার আসল কারণ জানালেন অনুব্রত

বাবুলের দল ছাড়ার আসল কারণ জানালেন অনুব্রত

তারপর অনুব্রত মণ্ডল বাবুলের দল ছাড়ার আসল কারণ ব্যাখ্যা করতেই প্রশ্ন ওঠে, তবে কি বাবুল সুপ্রিয় এবার তৃণমূলে যোগ দেবেন। সেই জল্পনা প্রসঙ্গে অনুব্রত বলেন, এ বিষয়ে আমি বলার কে? নেত্রী কলকাতায় রয়েছেন, অন্যান্য শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তাঁরাই ঠিক করবেন এসব। অনুব্রত মণ্ডল প্রসঙ্গ এড়ালেও জল্পনার শেষ নিবৃত্তি ঘটল না।

ফেসবুক পোস্ট মুছে দলবদলের জল্পনা তুঙ্গে তুললেন বাবুল

ফেসবুক পোস্ট মুছে দলবদলের জল্পনা তুঙ্গে তুললেন বাবুল

বাবুল সুপ্রিয় তাঁর ফেসবুক ওয়ালে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা লিখেছিলেন। লিখেছিলেন তিনি একটা মাত্র ফুটবল টিমের সমর্থক, একটা মাত্র পার্টির কর্মী। তিনি অন্য কোনও দলে যোগ দেবেন না। কিন্তু অদ্যাবধি পরেই তিনি তাঁর ফেসবুক পোস্টের ওই অংশটুকু মুছে দলবদলের জল্পনা তুঙ্গে তুলে দিলেন।

কনফার্ম করেও ডিলিট করলেন, তাৎপর্যপূর্ণ পদক্ষেপ

কনফার্ম করেও ডিলিট করলেন, তাৎপর্যপূর্ণ পদক্ষেপ

বাবুল লেখেন, টিএমসি, কংগ্রেস, সিপিএম কোথাও নয়। কনফার্ম করছি, কেউ আমাকে ডাকেওনি, আমিও কোথাও যাচ্ছি না। এরপরই তাৎপর্যপূর্ণভাবে তিনি লেখেন- আমি একটি মাত্র টিমের খেলোয়াড়। সমর্থন করি একমাত্র টিম মোহনবাগানকে। আর একটিই পার্টি করেছি, তা হল- বিজেপি। এই পর্যন্তই। তা মুছেই তিনি রাজনৈতিক মহলে বার্তা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+