অনুব্রত মণ্ডল কি 'থার্ড-ম্যান' হয়ে উঠছেন তৃণমূলে! ত্রিপুরার ডাকে চড়েছে জল্পনার পারদ
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একটা সময়ে মুকুল রায়কে সেকেন্ড ইন কম্যান্ড বলা হত তৃণমূলে। এখন সেই জায়গা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মুকুল রায় আবার ফিরেছেন তৃণমূলে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একটা সময়ে মুকুল রায়কে সেকেন্ড ইন কম্যান্ড বলা হত তৃণমূলে। এখন সেই জায়গা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মুকুল রায় আবার ফিরেছেন তৃণমূলে। কিন্তু সেই হারানো জায়গা এখনও তিনি উদ্ধার করতে পারেননি। তবে এই সময়ে তৃণমূলে একজন থার্ডম্যানের কথা জানা গেল ত্রিপুরার দাক্ষিণ্যে।

ত্রিপুরা তৃণমূলের ডাক এসেছে অনুব্রত মণ্ডলের জন্য
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুকুল রায় ছাড়াও ত্রিপুরা তৃণমূলের ডাক এসেছে আরও এক নেতার জন্য। তাঁর নাম অনুব্রত মণ্ডল। এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও জনপ্রিয়তার নিরিখে তাঁর নাম উঠে এসেছে। তাঁকে তারকা-প্রচারক হিসেবে চেয়েছে ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব।

ত্রিপুরার প্রচারে তৃণমূল চায় অনুব্রত মণ্ডলকে
ত্রিপুরা তৃণমূলের সভাপতি আশিসলাল সিং বলেন, বাংলার রাজনীতিতে বীরভূমের সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর মন্তব্যের জন্য জনপ্রিয়। তিনি সমান জনপ্রিয় ত্রিপুরাতেও। তাঁর সোজাসাপ্টা বক্তব্য সাহস জোগায় নেতা-কর্মীদের। তাই তাঁকে ত্রিপুরার প্রচারে চায় তৃণমূল। দিদির কাছে তিনি আবেদন জানাবেন, তাঁকে ত্রিপুরার প্রচারে পাঠানোর জন্য।

বাংলার পর ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল
বাংলার পর ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল। সেই লক্ষ্যে কলকাতায় বৈঠকে ডাক পড়েছে ত্রিপুরার তৃণমূল নেতাদের। এই বৈঠকে ত্রিপুরার জন্য কৌশল তৈরি হবে। সেই কৌশল নিরূপণের পাশপাশি ত্রিপুরায় প্রচারে ঝড় তুলতেও নেতাদের পাঠানো হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অনুমতি দিলে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলবেন তিনি।

অনুব্রত মণ্ডল থার্ডম্যান হয়ে উঠেছেন তৃণমূলের
মমতা-অভিষেক-মুকুল তো আছেনই, এছাড়া অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুখেন্দশেখর রায়, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাঁজাকেও তারকা প্রচারের তালিকায় রাখা হচ্ছে। আর রাখা হচ্ছে দেবাংশু ভট্টাচার্যকে। তিনিও ত্রিপুরায় জনপ্রিয় হয়ে উঠেছেন সাম্প্রতিককালে। কিন্তু অনুব্রত মণ্ডলের জন্য যেভাবে সওয়াল করেছেন ত্রিপুরার নেতারা, তাতে তিনি যেন থার্ডম্যান হয়ে উঠেছেন তৃণমূলের।

ত্রিপুরা নিয়ে রণকৌশল স্থির করে ফেলেছে তৃণমূল
তৃণমূল ইতিমধ্যেই ত্রিপুরা নিয়ে রণকৌশল স্থির করে ফেলেছে। ত্রিপুরার ১৮ জন নেতারা কলকাতায় আসার কথা অগাস্টে। তখনই চূড়ান্ত হবে কৌশল। সেইমতোই ত্রিপুরায় তৃণমূল বিস্তারলাভ করতে শুরু করবে। ওইদিন কলকাতায় তৃণমূলের মূল সংগঠনের শীর্ষনেতারা ছাড়াও উপস্থিত থাকবেন ত্রিপুরা তৃণমূলের ছাত্র, যুব ও মহিলা সংগঠনের নেতারাও।












Click it and Unblock the Notifications