'নতুন' উপায়ে গড় সামলাতে ডাক কেষ্টর! বিজেপি করল কটাক্ষ
হামলা হলে পাল্টা হবে। কার্যত এই ভাষাতেই জেলার বিরোধীদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বলেন, যদি কেউ ভাবেন, ঝামেলা করব, মস্তানি দেখাব, তিনি(অনুব্রত) রাজি আছেন।
হামলা হলে পাল্টা হবে। কার্যত এই ভাষাতেই জেলার বিরোধীদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল বলেন, যদি কেউ ভাবেন, ঝামেলা করব,
মস্তানি দেখাব, তিনি(অনুব্রত) রাজি আছেন। বিরোধীরা যা করবে, তা তিনি চারগুণ করবেন বলেও হুঁশিয়ারি দেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। পাল্টা তৃণমূলকে কটাক্ষ বিজেপির।

অনুব্রত মণ্ডলের পেটানোর হুঁশিয়ারি
দলীয় সভায় অনুব্রত মণ্ডল বলেন, কেউ ছড়ি দেখালে তিনি ট্যাং দেখাবেন। আর কেউ বারি মারলে তিনি পা ভেঙে দেবেন। সিপিএমকে উদ্দেশ্য করেও কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন মজা দেখছে তারা। এমন পেটানো হবে যে তারা শিক্ষা পেয়ে যাবে।

'কাউকে ভয় করি না'
অনুব্রত মণ্ডল বলেন, যখন কেউ ডাকবে, তখনই যাবেন। যা বলবেন তাই করবেন। কাউকে ভয় করেন না বলেও মন্তব্য করেন অনুব্রত।

পাল্টা কটাক্ষ বিজেপির
যদিও অনুব্রত মণ্ডলের এই হুঁশিয়ারিকে আমল দিতে রাজি নয় বিজেপি। তাদের মতে দল যেভাবে ভাঙছে, তাতে দিশেহারা তৃণমূল। জেলা বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছে, বিজেপি কর্মীরা কোথাও হামলা করেনি। কোথাও হামলা করতে যাবেও না। দল থেকে নেতা ও কাউন্সিলররা পালিয়ে যাচ্ছে বলে কটাক্ষ করা হয়েছে জেলা বিজেপির তরফে।












Click it and Unblock the Notifications