ভোটে নকুলদানা বিলি! সুদূর আমেরিকা থেকে চিঠি পেলেন কেষ্ট মণ্ডল

নকুলদানা বিলি নিয়ে সুদূর আমেরিকা থেকে চিঠি পেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। নকুলদানা হোলসেলার্স অ্যাসোসিয়েশনের নামেএই চিঠি পাঠানো হয়েছে। তাঁর স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়েছে।

নকুলদানা বিলি নিয়ে সুদূর আমেরিকা থেকে চিঠি পেলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। নকুলদানা হোলসেলার্স অ্যাসোসিয়েশনের নামে এই চিঠি পাঠানো হয়েছে। তাঁর স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা হয়েছে। যিনি চিঠি পাঠিয়েছেন, তাঁর উদ্দেশে ধন্যবাদ জানিয়ে কেষ্ট মণ্ডল বলেছেন, চিঠির উত্তর দেবেন ভোটের পরে।

ভোটে নকুলদানা বিলি! সুদূর আমেরিকা থেকে চিঠি পেলেন কেষ্ট মণ্ডল

নকুলদানা নিয়ে জোরকদমে প্রচার চলছে বীরভূম জুড়ে। সেই খবর পৌঁছে গিয়েছে আমেরিকাতেও। সেখান থেকে চিঠি পেয়েছেন অনুব্রত মণ্ডল। তাতে বলা হয়েছে, আপনি নকুলদানা খাচ্ছেন, অন্যদেরও খাওয়াচ্ছেন। আপনার তো হাই ব্ল্যাডসুগার। নকুলদানা খাওয়া আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

সূত্রের খবর অনুযায়ী, চিঠিতে লেখা হয়েছে, আপনি ভোটারদের নকুলদানা দিতে বলেছেন। ভাবছেন তাঁরা আপনাদের ভোট দেবে। আপনি নকুলদানা ভালবাসলে তারা দিতেই পারেন। কিন্তু তা স্বাস্থ্যের পক্ষে ভাল হবে কি। আর কেষ্ট মণ্ডলের পরিবারের লোকজনও কি নকুলদানা খান। প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। একই সঙ্গে প্রশ্ন তাঁর নিরাপত্তারক্ষীরাও কি নকুলদানা খান। প্ররকের জায়গায় লেখা নকুলদানা হোলসেলার্স অ্যাসোসিয়েশন।

অনুব্রত মণ্ডল বলেছেন, নকুলদানা সম্পর্কে চিঠি পাঠানো হয়েছে। তারা নকুলদানা সম্পর্কে জানতে চেয়েছে। যিনি চিঠি লিখেছেন, তাঁর উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, চিঠির উত্তর দেবেন ভোটের পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+