১৯-এর নির্বাচনে মোদী কোথায়, বীরভূমে জানালেন অনুব্রত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডল বলেন, চ্যালেঞ্জ করলাম, ২০১৯-এ তুমি আর আসবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডল বলেন, চ্যালেঞ্জ করলাম, ২০১৯-এ তুমি আর আসবে না। পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের সবকটি তৃণমূল জিতবে বলে মন্তব্য করেছেন তিনি।

বোলপুরে দলের জেলার শিক্ষক সমাবেশে অনুব্রত মণ্ডল বলেন, ভারতবর্ষ কারও বাবার জায়গা নয়। এদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার অধিকার রয়েছে সবার।
এর আগে মোদীকে মিথ্যাবাদী অ্যাখ্যা দিয়েছিলেন। উন্নয়ন নিয়ে কথা না বলে তিনি খালি মন্দিরের কথা বলেন বলে অভিযোগ করেছিলেন অনুব্রত মণ্ডল। তুলনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।












Click it and Unblock the Notifications