দিলীপকে তৃণমূলে আনতে চান একুশের আগে! স্যানিটাইজের পন্থা জানালেন অনুব্রত

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে আহ্বান জানালেন অনুব্রত মণ্ডল। ইলামবাজারের এক কর্মিসভায় অনুব্রত বলেন, পশ্চিমবঙ্গের সবথেকে ভয়ঙ্কর ভাইরাসের নাম দিলীপ ঘোষ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূল কংগ্রেসে আহ্বান জানালেন অনুব্রত মণ্ডল। ইলামবাজারের এক কর্মিসভায় অনুব্রত বলেন, পশ্চিমবঙ্গের সবথেকে ভয়ঙ্কর ভাইরাসের নাম দিলীপ ঘোষ। তাঁকে তাহলে দলে নেবেন কী করে? তার উপায়ও জানিয়ে দিয়েছেন অনুব্রত। ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছেন কীভাবে দিলীপকে তৃণমূল গ্রহণ করতে পারে।

দিলীপ ঘোষ একজন ভয়ঙ্কর ভাইরাস বটে

দিলীপ ঘোষ একজন ভয়ঙ্কর ভাইরাস বটে

বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল বলেন, দিলীপ ঘোষ একজন ভয়ঙ্কর ভাইরাস বটে।, তবে তাঁকে দলের নেওয়ার আগে্ আমরা ভালো করে স্যানিটাইজ করে নেব। এখানে কোনও ডোবার জলে চান করিয়ে নেব। আর ওঁর তো গোবার মাখার স্বভাব আছে, গোবর মেখে নেবে। এভাবেই দিলীপকে কটাক্ষ করেন অনুব্রত।

তুমি তৃণমূলে এসো, আমার বুথের কর্মীর সঙ্গে মেশো

তুমি তৃণমূলে এসো, আমার বুথের কর্মীর সঙ্গে মেশো

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁকে দলে আহ্বান জানিয়ছিলেন। তার উত্তরে অনুব্রত বলেন, দিলীপ ঘোষ আদতে পুরো ভাইরাস। ওর মতো ভাইরাস পশ্চিমবঙ্গে কেউ নেই। ও আমার নাম না করে বিজেপিতে আসতে বলেছে, আমি সরাসরি ওর নাম করে বলছি, তুমি তৃণমূলে এসো। আমার বুথের কর্মীর সঙ্গে মেশো।

দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে বিজেপি

দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে বিজেপি

দিলীপকে কটাক্ষের পর কেন্দ্রীয় সরকারকে একহাত নেন অনুব্রত। তিনি বলেন, গোটা দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে বিজেপি। বিজেপি কোনও দলই নয়। বিজেপি দেশকে কোন জায়গায় নিয়ে গিয়েছে, তা সবাই দেখতে পাচ্ছে। দেশে জিডিপির হাল, টাকার দাম নিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন অনুব্রত।

থিবীর বুকে বাংলার নাম উজ্জ্বল করেছেন মমতা

থিবীর বুকে বাংলার নাম উজ্জ্বল করেছেন মমতা

তিনি আরও বলেন, ২০১৪ থেকে কিছুই করেনি বিজেপি সরকার। কোনও প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেনি। চাকরির প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাবে বলেছিল, তা দিতে পারেনি। তারা এখন বাংলা দখলের দিবাস্বপ্ন দেখছে। যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৬৬টি প্রকল্প চালু করেছেন। পৃথিবীর বুকে বাংলার নাম উজ্জ্বল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+