নরেন্দ্র মোদী, অমিত শাহ ছাগল! কেন্দ্রীয় বাহিনী হরিদাস, আক্রমণ অনুব্রত-র
মোদী অমিত শাহ ছাগল । আর কেন্দ্রীয় বাহিনী হল হরিদাস। ময়ূরেশ্বরের দলীয় ভোট সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
মোদী অমিত শাহ ছাগল । আর কেন্দ্রীয় বাহিনী হল হরিদাস। ময়ূরেশ্বরের দলীয় ভোট সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দলের কর্মী সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না। তিনি আছেন।

সূত্রের খবর অনুযায়ী, ভোট প্রচারে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, ফাঁকা মাঠ পেলে ছাগল যেমন চড়তে চায়, মোদী অমিত শাহরাও তেমনই। যেখানে ফাঁকা মাঠ পাচ্ছে, সেখানে চড়তে চলে যাচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, তাদের সম্মান করেন, শ্রদ্ধা করেন। কিন্তু তারা যদি মনে করেন, যা মনে আসবে তাই করবেন, তাহলে ছেড়ে দেবেন না। এপ্রসঙ্গে তাঁর আহ্বান তোমার জায়গায় তুমি কাজ কর, আমাদের জায়গায় আমাদের কাজ করতে দাও।
[আরও পড়ুন:বাম-তৃণমূল-বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন বিষয়ের তুলনা একনজরে]












Click it and Unblock the Notifications