সিবিআই নোটিশের পরেই হাইকোর্টের দ্বারস্থ অসুস্থ অনুব্রত! কেন্দ্রের 'অঙ্গুলিহেলনে' ক্ষুব্ধ মমতা
চাপ বাড়ছে অনুব্রত মন্ডলের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। আর সেই মামলায় অনুব্রতকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গত কয়েকদিন আগেই তাঁকে হাজিরার প্রথম নোটিশ দেও
চাপ বাড়ছে অনুব্রত মন্ডলের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলায় ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। আর সেই মামলায় অনুব্রতকে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গত কয়েকদিন আগেই তাঁকে হাজিরার প্রথম নোটিশ দেওয়া হলেও সিবিআই দফতরে আসেননি।

এমনকি ফের একবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই অবস্থায় কল্কজাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মন্ডল।
হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল
এই অবস্থায় রক্ষাকবচ নিতে আজ বুধবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন অনুব্রত মণ্ডল। এদিন তিনি আদালতে জানান, তদন্তের সবরকম সাহায্য করতে রাজি। কিন্তু তার বিরুদ্ধে কোন কড়া পদক্ষেপ যাতে না নেওয়া হয় এই আবেদনও হাইকোর্টে মামলা করে জানিয়েছেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
এই বিষয়ে এদিন দ্রুত শুনানি আবেদন জানিয়ে বিচারপতি রাজা শেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আর সেই মতো আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০.৩০ এই সংক্রান্ত শুনানি বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি মান্থা।
বৈঠক চলাকালীন অসুস্থ বোধ করে অনুব্রত
অন্যদিকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন সাংগঠনিক বৈঠক চলাকালীন অসুস্থ বোধ করে অনুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে উডর্বান ব্লকে। এখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ছিলেন ফুসফুস বিশেষজ্ঞ সার্জারি বিশেষজ্ঞ কার্ডিওলজি বিশেষজ্ঞরা। ফুসফুস বিশেষজ্ঞ সোমনাথ কুন্ডু তার স্বাস্থ্য পরীক্ষা করেন। জানা গিয়েছে, পরীক্ষাতে ফুসফুসে সে রকম কোনও সমস্যা পাওয়া যায়নি। স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডল এসএসকেএম থেকে বেরিয়ে এসে বলেন, অসুস্থ বোধ করছিলাম। প্রেসারটা একটু হাই রয়েছে বলেও জানান তিনি।
ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী
অন্যদিকে অনুব্রত মন্ডলের সিবিআই তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পলিটিক্যালি তো পারবে না, তাই ফের সিবিআই নোটিশ পাঠাতে শুরু করেছে। ও বেচারা অসুস্থ। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, "অভিষেক গোয়া করছে, ওর লইয়ার, ওর প্লেনে যে টিকিট কাটে, সেই ট্র্যাভেলার্স থেকে শুরু করে, স্কুলের যত বন্ধু রয়েছে সবার বাড়িতে নোটিস পাঠিয়েছে।
খুন হন গৌরব সরকার নামে এক বিজেপি কর্মী
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিনেই খুন হন গৌরব সরকার নামে এক বিজেপি কর্মী। যিনি বীরভূমের গোপালনগর গ্রামের বাসিন্দা। সেই মামলায় এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। এই মামলায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে জেরা করেছে সিবিআই। আর সেখান থেকে অনুব্রতের নাম পান তদন্তকারীরা। আর এরপরেই তাঁকে জেরা করতে চেয়ে নোটিশ পাঠান তদন্তকারীরা। আর তা নিয়ে চরম বিতর্ক।












Click it and Unblock the Notifications