মল্লারপুরে ভয়াবহ বিস্ফোরণ! বিজেপির সঙ্গে পুলিশের দোষ খুঁজে পেলেন অনুব্রত
মল্লারপুরে মেঘদূত ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে বিজেপিকে দোষী সাব্যস্ত করলেন বীরভূম তৃণমূলের জাল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনিবলেন, ক্লাবটি বিজেপির দখলে ছিল।
মল্লারপুরে মেঘদূত ক্লাবে ভয়াবহ বিস্ফোরণে বিজেপিকে দোষী সাব্যস্ত করলেন বীরভূম তৃণমূলের জাল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ক্লাবটি বিজেপির দখলে ছিল। ওই ক্লাবে ঝাড়খণ্ড থেকে কৌটো বোমা এনে রাখা হত বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ, বিস্ফোরণের পর প্রমাণ অক্ষত রাখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ।

মল্লারপুরে ক্লাবে বিস্ফোরণ
শনিবার রাতে বীরভূমিরে মল্লারপুর স্টেশন সংলগ্ন মেঘদূত ক্লাবে ভয়াবহ বিস্ফোরণ হয়। ক্লাবটি প্রায় ধ্বংস হয়ে যায়। ক্লাবের ছাদ উড়ে যায়। দেওয়াল ভেঙে পড়ে। পাশের একাধিক বাড়ির ব্যাপক ক্ষতি হয়। রাতেই পুলিশ গিয়ে তদন্ত শুরু করে। ক্লাবটিতে জিম ছিল। ছিল কোচিং সেন্টারও। তবে বিস্ফোরণে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

দায়ী বিজেপি, বললেন অনুব্রত মণ্ডল
মল্লারপুরের ক্লাবে বিস্ফোরণ প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, সবাই জানে ক্লাবটি বিজেপি চালায়। ঝাড়খণ্ড থেকে হাজার হাজার কোটো
বোমা এনে মজুত রাখায় হয় সেখানে। কৃষ্ণনগর, আসানসোল-সহ বিভিন্ন জায়গায় সেখান থেকেই কৌটো বোমা সাপ্লাই দেয় বিজেপি। অভিযোগ অনুব্রত মণ্ডলের।

পুলিশের কাজে অসন্তুষ্ট অনুব্রত
মল্লারপুরের ক্লাবে বিস্ফোরণের পরেই সেখানে তদন্তে যায় পুলিশ। আগুন যাতে না ছড়ায় যায় দমকল। যদিও এই কাজে খুশি নন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, কেন জল মারতে গেল দমকল। তাতে অনেক প্রমাণ নষ্ট হয়েছে। কেন সঙ্গে সঙ্গে সিআইডি ডাকা হল না সেই প্রশ্নও এদিন সকালে করেছেন তিনি। দরকারে মুখ্যমন্ত্রীকে তিনি বিষয়টি জানানোর হুঁশিয়ারিও দেন তিনি। যদিও এদিন দুপুরেই সেখানে তদন্তে যায় সিআইডির দল।
এদিকে ক্লাব কর্তৃপক্ষ বিস্ফোরণের পিছনে নাশকতার অভিযোগ করেছে।












Click it and Unblock the Notifications