জেলে বসেই হাজিরার নোটিস পেলেন কেষ্ট, মঙ্গলকোটকাণ্ডে বিধাননগর আদালতে আগামিকাল হাজিরা
জেলে বসেই হাজিরার নোটিস পেলেন কেষ্ট, মঙ্গলকোটকাণ্ডে বিধাননগর আদালতে আগামিকাল হাজিরা
জেলে থেকেও স্বস্তি নেই। জেলে বসেই ফের নোটিস পেলেন কেষ্ট। এবার বাম আমলে মঙ্গলকোট হিংসা মামলায় বিধাননগর আদালত নোিটস পাঠাল কেষ্টকে। আগামীকাল তাঁকে বিধাননগর আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সেই নোটিস পাওয়ার পরেই আসানসোল আদালতের পক্ষ থেকে তাঁকে বিধাননগর আদালতে পেশ করার তোরজোর শুরু হয়ে গিয়েছে। জেলের আধিকারীকরা ব্যবস্থা করতে শুরু করে দিয়েছেন।

একটার রেশ কাটতে না কাটতেই আরেকটা ধাক্কা। একের পর এত মামলায় নাম জড়াতে শুরু করে দিয়েছে অনুব্রত মণ্ডলের। বুধবার সকালে আসানসোল আদালতেই নোটিস পেলেন কেষ্ট। বাম আমলের একটি মামলায় বৃহস্পতিবার বিধাননগর আদালতে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল নেতাকে। ইতিমধ্যেই প্রোডাকশন ওয়ারেন্ট পৌঁছে গিয়েছে আসানসোল সংশোধনাগারে। অনুব্রত মণ্ডলকে বিধাননগর আদালতে পেশ করার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জেল সূত্রে খবর।
শনির দশা যেন কাটছেনা বীরভূমের বেতাজ বাদশার। বাম আমলে মঙ্গলকোটে রাজনৈতিক হিংসার ঘটনায় জড়িয়ে পড়েছিেলন কেষ্ট। একাধিক জনপ্রতিনিধির নাম জড়িয়েছিল সেই ঘটনায়। বারাসতে বিধায়ক, সাংসদদের আদালতে চলছিল মামলাটি। এখন বিধাননগর আদালতে সেই মামলাটি চলছে। বহু বছরর পুরনো সেই মামলাতে হঠাৎ করে কেষ্টকে তলব করায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
এদিকে কেষ্টকে বাগে আনতে বোলপুর তোলপাড় করছে সিবিআই। গতকাল আসানসোল আদালতে তাঁকে জেরা করতে গিয়েছিল সিবিআই। কিন্তু মুখ খোলেননি কেষ্ট। তার পরেরদিনই সিবিআই হানা দিয়েছে বোলপুরে। অনুব্রত ঘনিষ্ঠ টিএমসি কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে আটক করে জেরা করছে সিবিআই।তাঁর আয় ব্যায়ের হিসেব খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অনুব্রতর সিএ মণীশ কোঠারির বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। মণীশ কোঠারি কেষ্ট কালো টাকার হিসেব রাখত বলে সূত্রের খবর। সকাল থেকে মণীশ কোঠারির বাড়িতে তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications