রাস্তায় দাঁড়িয়েছিল উন্নয়ন, এবার অনুব্রত হাত ধরে তা দেখাবেন বীরভূমের ‘জনতা’কে

যে বলবেন উন্নয়ন হয়নি, তাঁকে হাত ধরে নিয়ে গিয়ে উন্নয়ন দেখাবেন তৃণমূলকর্মীরা। বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার ফের বলেন, বীরভূমের পঞ্চায়েত ভোটে রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন দেখেছেন জনতা।

পঞ্চায়েত ভোটের আগে রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন দেখিয়েছিলেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবার বললেন, যে বলবেন উন্নয়ন হয়নি, তাঁকে হাত ধরে নিয়ে গিয়ে উন্নয়ন দেখাবেন তৃণমূলকর্মীরা। তিনি এদিন ফের বলেন, বীরভূমের পঞ্চায়েত ভোটে রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন দেখেছেন জনতা। এবার তৃণমূল সরকারের উন্নয়নের নজির নিজেরাই হাতে ধরে দেখাবেন মানুষকে।

রাস্তায় দাঁড়িয়েছিল উন্নয়ন, এবার অনুব্রত হাত ধরে তা দেখাবেন বীরভূমের ‘জনতা’কে

পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার বার্তায় 'সুপারিহিট' হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে গিয়েছেন, সেই উন্নয়নের ভিত্তিতেই ভোট হয়েছে। রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে আছে। উন্নয়ন দেখেই মানুষ তৃণমূলকে বেছে নিয়েছে। বিরোধীরা কল্কে পায়নি পঞ্চায়েতে।
অনুব্রত মণ্ডলের এই উন্নয়নের জেরেই অন্য কোনও পার্টি ট্যাঁ-ফুঁ করতে পারেনি। প্রার্থী দিতেও পারেনি, ভোটে জিততেও পারেনি। তবে অনুব্রত মণ্ডল উন্নয়নের বার্তা দিয়ে বারবার আবেদন করেছিলেন বিরোধীরা প্রার্থী দিতে চাইলে আসুন, তাঁর ব্যবস্থা তিনি করে দেবেন।

পঞ্চায়েতের ফলে খুশি হয়ে অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন এবার তাঁর লক্ষ্য লোকসভা ভোট। তিনি লোকসভাতেও দেখাবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকার প্রতিচ্ছবি। তবে লোকসভার আগে অনুব্রত একটু পরিবর্তন করলেন স্লোগানে। তিনি বলেন, যাঁরা উন্নয়ন দেখতে পাচ্ছেন না, তাঁদেরকে হাত ধরে ধরে উন্নয়ন দেখাবেন তিনি। তৃণমূলকর্মীদের তিনি এই নির্দেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+