বিজেপির রথের আগে থাকবে তৃণমূলের খোল-করতাল, কুকুর-কটাক্ষের পাল্টা কেষ্ট-র
অনুব্রতর গড়ে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হ্যায়’। আর এই অশালীন আক্রমণের জবাব পরক্ষণেই পেলেন বিজেপি রাজ্য সভাপতি।
অনুব্রতর গড়ে দাঁড়িয়ে তাঁকে কুকুরের সঙ্গে তুলনা করে বসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন 'আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হ্যায়'। আর এই অশালীন আক্রমণের জবাব পরক্ষণেই পেলেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপকে নিশানা করে অনুব্রত বলেন, আসলে দিলীপবাবুই কুকুরের মতো আচরণ করছেন।

অনুব্রতর কথায়, বিজেপি রাজ্য সভাপতি বোধহয় নিদেই কুকুর ছিলেন। তাই তাঁর কুকুরের কথা মনে পড়ে গিয়েছে। অনুব্রত মণ্ডলকে কুকুরের সঙ্গে তুলনা করায় পাল্টা তিনি কুকুর বললেন দিলীপ ঘোষকেই। দুই নেতা ফের জড়ালেন অশালীন বাকযুদ্ধে। লোকসভা ভোটের আগে ফের সরগরম রাজ্য রাজনীতি।
এদিন এ প্রসঙ্গেই বিজেপির রথযাত্রাকে নিশানা করলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি তোপ দাগেন, দিলীপবাবুরা মনে রাখবেন, রথের আগে কিন্তু থাকবে খোল-করতাল। যেভাবে শোকমিছিল যায়, আপনাদের রথযাত্রাও সেভাবেই যাবে। ২০১৯-এর আগেই বিজেপির শেষ হবে বাংলা সফর।
বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির আদায়-কাঁচকলায় সম্পর্ক। উভয়েই একে অপরের প্রতি তোপ দাগতে সিদ্ধহস্ত। প্রায়শই আক্রমণের সেই ভাষা রুক্ষ হয়ে যায়। এবং ছাড়িয়ে যায় শালীনতাও। আবারও সেই অশালীন ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি। বীরভূমে দাঁড়িয়ে 'আপনে ঘরমে কুত্তা ভি শের হোতা হ্যায়'-এই কথার মাধ্যমে তাঁর নিশানা যে অনুব্রত মণ্ডলই ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে সঙ্গেই আবার পাল্টা জবাবও পেয়ে গেলেন তিনি।












Click it and Unblock the Notifications