দিলীপ ঘোষকে গুলি করে মারুক নরেন্দ্র মোদী সরকার! পাল্টা হুঙ্কার ছাড়লেন অনুব্রত মণ্ডল

দিলীপ ঘোষের গুলি-মন্তব্য নিয়ে বিজেপিতে যখন দ্বন্দ্ব তুঙ্গে তখন পাল্টা খোঁচা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

দিলীপ ঘোষের গুলি-মন্তব্য নিয়ে বিজেপিতে যখন দ্বন্দ্ব তুঙ্গে তখন পাল্টা খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাল্টা দিয়ে বলেন, মোদী সরকারের উচিত দিলীপ ঘোষকেই গুলি করে দেওয়া। উল্লেখ্য, দিলীপ ঘোষ বিক্ষোভকারীদের গুলি করে মারার নিদান দেন।

দিলীপ ঘোষকে একহাত

দিলীপ ঘোষকে একহাত

এই গুলি-মন্তব্য নিয়েই বিজেপির অন্দরে বিতর্ক তুঙ্গে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বনাম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বাকযুদ্ধ শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। দিলীপের গুলি-মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়- টুইটে এই ভাষায় দলের রাজ্য সভাপতি সমালোচনা করেছিলেন বাবুল। তারপর পাল্টা তোপ দাগেন দিলীপ ঘোষ। এরপর দিলীপ ঘোষকে একহাত নিতে ছাড়লেন না অনুব্রত মণ্ডলও।

কী বললেন অনুব্রত

কী বললেন অনুব্রত

অনুব্রত বলেন, দিলীপ ঘোষ গুলি করে মারার নিদান দিচ্ছেন সাধারণ মানুষকে। তাঁকে পাল্টা গুলি করে মারা উচিত। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত দিলীপ ঘোষকেই গুলি করে মারার। তাঁর এই মন্তব্য নিয়েও সমালোচনা হয় বিস্তর। বিতর্ক তুঙ্গে ওঠে। সিপিএম ও কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ-অনুব্রত উভয়কেই কটাক্ষ করে।

দিলীপ কী মন্তব্য করেছিলেন

দিলীপ কী মন্তব্য করেছিলেন

নদিয়ার সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, যাঁরা আগুনি লাগাচ্ছে, সম্পত্তি নষ্ট করছে, তাদের কি বাপের সম্পত্তি এটা। এটা আমার-আপনার সম্পত্তি। অসম-উত্তরপ্রদেশে আমাদের সরকার এই বিক্ষোভকারীদের কুকুরের মতো গুলি চালিয়েছে। আমরাও সুযোগ পেলে গুলি করে মারব সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের।

কী বলেছিলেন বাবুল সুপ্রিয়

কী বলেছিলেন বাবুল সুপ্রিয়

দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পর বাবুল সুপ্রিয় টুইট করে সমালোচনায় মুখর হয়েছিলেন। বিজেপি সাংসদ টুইটারে লিখেছিলেন, দিলীপ ঘোষ যা বলেছেন, তাতে বিজেপির কোনও সম্পর্ক নেই। এটা তাঁর কল্পনা প্রসূত মন্তব্য। আমাদের সরকার অর্থাৎ অসম ও উত্তর প্রদেশের বিজেপি সরকার মানুষের উপর কখনই গুলি চালায়নি। খুবই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

পাল্টা কী বলেন দিলীপ ঘোষ

পাল্টা কী বলেন দিলীপ ঘোষ

বাবুলকে একহাত নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, যে যেমন বোঝে, সে তেমন বলে। তাই বাবুল সুপ্রিয় তাঁর কথার যেমন বুঝেছেন, তেমনই বলেছেন। আমার যা মনে হয়েছে, আমি তা বলেছি। আমাদের সরকার করেছে, সুযোগ পেলে আমরাও করব। তিনি গুলি-মন্তব্যের পর যে এতটুকু দমেননি, তা বুঝিয়ে দিলেন তাঁর কথায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+